Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাফা ক্রসিং বন্ধ রাখার ঘোষণা নেতানিয়াহুর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:৪৫ এএম

রাফা ক্রসিং বন্ধ রাখার ঘোষণা নেতানিয়াহুর

সংগৃহীত ছবি

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল। এতে প্রাণ হারিয়েছেন ৩৮ ফিলিস্তিনি। এরমধ্যেই রাফা সীমান্তও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  এর ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।  খবর রয়টার্সের।

গাজায় যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি ইসরাইলি আগ্রাসন। গেল ১০ অক্টোবর চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ৪৭ বার লঙ্ঘন করেছে তেল আবিব।

গোলাবর্ষণ, টার্গেট হামলা ও বেসামরিকদের ওপরগুলি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন। মিডিয়া অফিস জানিয়েছে, এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাংক, ড্রোন ও সেনা যান।

শেজাইয়া, আল-তুফাহ ও যায়তুনেসেনা মোতায়েন অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। খান ইউনিস থেকেও সেনা পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। এমনকি বেইত লাহিয়া ও বেইত হানুনে এখনও ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে।

এই অবস্থার মধ্যে গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার রাফা সীমান্ত খুলে দেয়ার কথা থাকলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, হামাস এখনো সব মৃত জিম্মির মরদেহ ফেরত দেয়নি, তাই সীমান্ত খোলা সম্ভব নয়।

ফিলিস্তিনি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিল, গেল সোমবার থেকে রাফা খুলে দেয়ার কথা। কিন্তু নেতানিয়াহুর সিদ্ধান্তে তা স্থগিত হয়ে যায়। স্বাধীনতাকামী সংগঠনের দাবি করেছে যে রাফাহ বন্ধ রাখার সিদ্ধান্ত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন।

রাফা সীমান্ত পুনরায় খোলা ও মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল। ওই চুক্তির লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করে গাজার মানবিক সংকট কিছুটা লাঘব করা।


হামাস শনিবার জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল রাফাহ সীমান্ত বন্ধ রাখলে বন্দিদের মরদেহ হস্তান্তর বিলম্বিত হবে।

এদিকে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার রাতে গাজায় আরও দুই ইসরাইলি জিম্মির মরদেহ রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। 

Advertisement

ইসরাইল গাজা বেনিয়ামিন নেতানিয়াহু

Advertisement

আরও পড়ুন

হায়দরাবাদে ২৬/১১-এর আদলে বড় হামলার হুমকি, সর্বোচ্চ সতর্কতা জারি

হায়দরাবাদে ২৬/১১-এর আদলে বড় হামলার হুমকি, সর্বোচ্চ সতর্কতা জারি

নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর কে এই আবের কাওয়াস

নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর কে এই আবের কাওয়াস

অরুণাচল সীমান্তে ভারত-চীনের টানা ১০ দিনের বৈঠক, নেপথ্যে কী?

অরুণাচল সীমান্তে ভারত-চীনের টানা ১০ দিনের বৈঠক, নেপথ্যে কী?

সীমান্তে আ.লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

সীমান্তে আ.লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম