Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৭

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৭

Advertisement

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী। রাতের আঁধারে ভ্রমণের সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উলটে গিয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে।

শুক্রবার রাতে উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ৮টার কিছু আগে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে বাসটি আঘাত করে এবং উলটে যায়।

আরও পড়ুন
মরুর বুকে ফুলের বাগান!

দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

বাসটিতে মোট ৩০ যাত্রী ছিলেন বলে পুলিশের প্রাপ্ত তালিকায় উল্লেখ আছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ নারী ও ৬ পুরুষ। আহতের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনায় চালক হালকা আঘাত পেয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কয়েকজন হয়তো সিটবেল্ট না বেঁধেই বসে ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একসঙ্গে জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তি

একসঙ্গে জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তি

ব্রাজিলে বলসনারো পরিবারের দুর্দান্ত বিজয়ে কোণঠাসা লুলা

ব্রাজিলে বলসনারো পরিবারের দুর্দান্ত বিজয়ে কোণঠাসা লুলা

ভোট জরিপে পিছিয়ে লুলা, টপকে গেলেন বলসোনারোর ছেলে

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন ভোট জরিপে পিছিয়ে লুলা, টপকে গেলেন বলসোনারোর ছেলে

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ,মুখোমুখি লুলা ও বলসোনারোর ছেলে

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন আজ,মুখোমুখি লুলা ও বলসোনারোর ছেলে

পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

আরও পড়ুন

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

‘সত্তর দশক থেকে ভারতে আসা সবাইকে কি ফেরত পাঠানো সম্ভব’

‘সত্তর দশক থেকে ভারতে আসা সবাইকে কি ফেরত পাঠানো সম্ভব’

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম