Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নতুন বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

‘আইনশৃঙ্খলা রক্ষা সপ্তাহ‘ উপলক্ষে পাঠানো বার্তায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বের বিষয়টি তুলে ধরেন তিনি।

বার্তায় মোজতবা খামেনি বলেন, নিরাপত্তা নিশ্চিতকরণে ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা সাম্প্রতিক বছরগুলোতে আরও বেড়েছে এবং বিভিন্ন সংঘাত ও যুদ্ধের সময় তা আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

তিনি বলেন, নিরাপত্তা হলো আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। ইরানের বড় শহর থেকে শুরু করে গ্রাম ও পাড়ার ক্ষুদ্রতম জনবসতি পর্যন্ত; প্রতিকূল আবহাওয়া এবং পাহাড়ি ও সামুদ্রিক জলবায়ুর মধ্যে কঠিন সীমান্ত পাহারা থেকে শুরু করে সমতল ভূমি, বন-জঙ্গল ও দেশের কেন্দ্রস্থল পর্যন্ত—সর্বত্র নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবেদিতপ্রাণ ও কঠোর পরিশ্রমী সদস্যদের সাহসিকতা ও বীরত্বের কারণে। এই বাহিনী দেশের নিরাপত্তার অন্যতম শক্তিশালী স্তম্ভ।


তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তা ও স্টাফ পর্যায় থেকে শুরু করে থানা ও পুলিশ ফাঁড়ি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আরও জোরালো হয়েছে। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে চাপিয়ে দেওয়া যুদ্ধগুলোর সময় তাদের এই প্রভাব ও ভূমিকার বিষয়টি আরও স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে।

মোজতবা খামেনি বলেন, মার্কিন-জায়নবাদী শত্রুরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে সম্মুখসারির ইউনিট পর্যন্ত আঘাত হানার জন্য যে বিশেষ মনোযোগ ও মরিয়া প্রচেষ্টা চালিয়েছে, তা এই প্রতিষ্ঠানের গুরুত্বকে আরও বেশি স্পষ্ট করে তুলেছে।

তিনি বলেন, সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তার স্তম্ভগুলোর ওপর চালানো এই মরিয়া প্রচেষ্টা এবং বিদ্বেষপূর্ণ আঘাত—যার কোনো নজির ইতিহাসে নেই—তা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহসী সদস্যরা তাদের দায়িত্ব পালনে বিন্দুমাত্র বিচ্যুত হননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

ইরান হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে: রুবিও

ইরান হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে: রুবিও

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান

পুতিন-পেজেশকিয়ানের ফোনালাপ, কী কথা হলো?

পুতিন-পেজেশকিয়ানের ফোনালাপ, কী কথা হলো?

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের

আরও পড়ুন

সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার হবে: পেন্টাগন

সাবেক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার হবে: পেন্টাগন

‘সত্তর দশক থেকে ভারতে আসা সবাইকে কি ফেরত পাঠানো সম্ভব’

‘সত্তর দশক থেকে ভারতে আসা সবাইকে কি ফেরত পাঠানো সম্ভব’

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম