Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বিশ্বের যেকোনো সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইরান: আইআরজিসি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

বিশ্বের যেকোনো সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইরান: আইআরজিসি

ছবি: সংগৃহীত

Advertisement

যেকোনো সময় এবং বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আসা হুমকির জবাব দিতে ইরানের সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল মোস্তফা ইজাদি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে তিনি বলেন, ভৌগোলিক সীমারেখার তোয়াক্কা না করে যেকোনো মাত্রা ও ধরনের হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কার্যকর জবাব দেবে ইরান।

মেজর জেনারেল ইজাদি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর সামর্থ্য বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করার মতো জায়গায় পৌঁছেছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

শত্রুপক্ষের উদ্দেশে তিনি বলেন, তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এমনকি রেভল্যুশনারি গার্ডকেও ধ্বংস করে দেওয়ার দাবি করেছিল, কিন্তু শত্রুর কোনো পরিকল্পনাই সফল হয়নি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে তা বন্ধে একাধিক কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহে ইরানের পার্লামেন্টের স্পিকার এই অচলাবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেছিলেন।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে ৭ দিনের হামলার প্রস্তাব নেতানিয়াহুর, চাপে ট্রাম্প

ইরানে ৭ দিনের হামলার প্রস্তাব নেতানিয়াহুর, চাপে ট্রাম্প

বিশ্বব্যবস্থার পরিবর্তন: ইরানের সামরিক উত্থান ও জ্ঞানভিত্তিক শক্তির বাস্তবতা

বিশ্বব্যবস্থার পরিবর্তন: ইরানের সামরিক উত্থান ও জ্ঞানভিত্তিক শক্তির বাস্তবতা

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে: ইরান

যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে: ইরান

পারমাণবিক নীতি কি বদলাচ্ছে ইরান?

আল-জাজিরার বিশ্লেষণ পারমাণবিক নীতি কি বদলাচ্ছে ইরান?

ইরানের হামলায় বাহরাইনে শিল্পকারখানায় আগুন

ইরানের হামলায় বাহরাইনে শিল্পকারখানায় আগুন

আরও পড়ুন

বিশ্বের যেকোনো সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইরান: আইআরজিসি

বিশ্বের যেকোনো সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইরান: আইআরজিসি

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ডাক ইসরাইলি সাবেক গোয়েন্দা প্রধানের

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের ডাক ইসরাইলি সাবেক গোয়েন্দা প্রধানের

‘নেতানিয়াহুর সঙ্গে সরকার গড়া হবে ভোটারদের পিঠে ছুরিকাঘাত’

‘নেতানিয়াহুর সঙ্গে সরকার গড়া হবে ভোটারদের পিঠে ছুরিকাঘাত’

‘ডার্টি বোমা’ হামলার মার্কিন অভিযোগ, মুখ খুলল ইরান

‘ডার্টি বোমা’ হামলার মার্কিন অভিযোগ, মুখ খুলল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম