Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

Advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। হামলায় একটি যাত্রীবাহী বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) হুথিদের পক্ষ থেকে হামলার দাবি করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে রিয়াদ ও আবহা বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছেন।

এ বিষয়ে তিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বৃহস্পতিবার বিমানবন্দরের টার্মিনালে পার্ক করে রাখা সৌদি এয়ারলাইনসের একটি বাণিজ্যিক বিমানে আগুন ধরে যায়। ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ অথবা অন্য কোনো প্রক্ষেপণের আঘাতে বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানান। ওই সময় বিমানটিতে কোনো যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে না। তবে কেউ আহত হয়েছেন কিনা, তা নিশ্চিত করতে পারেননি কর্তৃপক্ষ।

রিয়াদে বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সেখানে আগুন নেভানোর গাড়ি ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়। রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে বিমানবন্দর এলাকা থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে। এ সময় বহির্গামী ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং যাত্রীদের বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ ঘটনার পর জার্মানির লুফথানসা ও ভারতের এয়ার ইন্ডিয়া রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকাল ৩টার দিকে রিয়াদ বিমানবন্দরের প্রায় অর্ধেক ফ্লাইট বাতিল করা হয়েছিল। শুক্রবার সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে আরও ৩১টি ফ্লাইট বাতিল হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়।

বৃহস্পতিবার সৌদি আরবের ওপর হামলা জোরদারের ঘোষণা দেয় হুথিরা। দেশটির আকাশসীমায় বিমান চলাচল বন্ধ করার চেষ্টা এবং জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি। এসব স্থাপনার কর্মীদের সেখান থেকে দূরে থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এদিকে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রিয়াদের একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্রে আঘাত হেনেছে।

ইয়েমেনে পুনরায় তীব্র হয়ে ওঠা গৃহযুদ্ধে সরকারপন্থি বাহিনীকে সৌদি আরব সমর্থন দেওয়ায় দেশটিকে লক্ষ্যবস্তু করার কথা বলছে হুথিরা। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, হুথিদের কাছ থেকে এলাকা পুনর্দখলে জাতিসংঘ-স্বীকৃত ইয়েমেন সরকারের সামরিক অভিযানে তারা সহায়তা করছে।

গত এক মাসে ইয়েমেনের উপকূলীয় সমভূমিতে দ্রুত অগ্রসর হয়েছে হুথিরা। বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও তাদের অগ্রযাত্রার খবর পাওয়া গেছে। গোষ্ঠীটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ শহরের দিকে এগোচ্ছে। স্বাধীন পর্যবেক্ষকেরা এর আগে সতর্ক করেছিলেন, হুথিরা শহরটি দখলের কাছাকাছি পৌঁছে যেতে পারে। 

এদিকে সৌদি-সমর্থিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বাহিনী গুরুত্বপূর্ণ বন্দরনগরী এডেনের নিরাপত্তা জোরদার করতে পিছু হটছে বলেও কিছু ইঙ্গিত পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহে রিয়াদে জ্বালানি খাতের নীতিনির্ধারকদের বড় আয়োজন ‘ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেস’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

হুথির ১৮৬০ যোদ্ধা হতাহত, দাবি ইয়েমেন সরকারের

হুথির ১৮৬০ যোদ্ধা হতাহত, দাবি ইয়েমেন সরকারের

সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে যা জানাল পাকিস্তান

সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়ে যা জানাল পাকিস্তান

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় হতাহত ৩৯

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় হতাহত ৩৯

মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক

মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক

আরও পড়ুন

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে হুথির হামলা, ফ্লাইট বাতিল

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম