Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকার আদালতে ফের ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

ঢাকার আদালতে ফের ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

ছবি: সংগৃহীত।

Advertisement

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা ১৯ মিনিটের দিকে আদালত ভবনের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হলে বিস্ফোরণ ঘটে। এতে এক আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সকাল ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আহত আইনজীবীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন। পরে সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় পরে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেসবুক-ইউটিউবে আ.লীগের কনটেন্ট ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

ফেসবুক-ইউটিউবে আ.লীগের কনটেন্ট ‘ব্লক’ চেয়ে হাইকোর্টে রিট

তরুণীকে যৌনপল্লীতে বিক্রির দায়ে ২ জনের যাবজ্জীবন

তরুণীকে যৌনপল্লীতে বিক্রির দায়ে ২ জনের যাবজ্জীবন

সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাঈদ খোকনকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

সাঈদ খোকনকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ

ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ

লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লাইনের বিস্ফোরণ, দগ্ধ ৬

লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লাইনের বিস্ফোরণ, দগ্ধ ৬

আরও পড়ুন

হুমায়ুন কবিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

হুমায়ুন কবিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

ঢাকার আদালতে ফের ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

ঢাকার আদালতে ফের ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম