Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তরুণীকে যৌনপল্লীতে বিক্রির দায়ে ২ জনের যাবজ্জীবন

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

তরুণীকে যৌনপল্লীতে বিক্রির দায়ে ২ জনের যাবজ্জীবন

ফাইল ছবি

Advertisement

রাজবাড়ীতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে যৌনপল্লীতে বিক্রি ও পতিতাবৃত্তিতে বাধ্য করার ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজবাড়ীর মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর মজি ফকিরের বাড়ির সর্দারানি রোজি ও বাহিরচর দৌলতদিয়া মজি ফকির পাড়া গ্রামের মৃত বাসেদের ছেলে মজি ফকির। 

আদালত সূত্রে জানা গেছে, বিগত ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত রোজি সর্দারানীর পরিচয় হয়। পরিচয়ের পর রোজি তাকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে দৌলতদিয়ায় নিয়ে আসে। এরপর সে ওই দিন রাত সোয়া ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর পেছনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে মজি ফকিরের বাড়িতে নিয়ে যায়। সেখানে রোজি ও মজি ফকির তাকে ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে। এর এক মাস পর ওই ভুক্তভোগী তরুণী পতিতাবৃত্তি করতে অস্বীকার করলে গত ১৭ নভেম্বর রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত রোজি ও মজি ফকির তাকে বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।  

পরে তার চিৎকারে যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মীদের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। 

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মানবপাচার প্রতিরোধ দমন আইনে রোজি ও মজি ফকিরকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার এসআই রাকিবুল ইসলাম উল্লেখিতদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১০ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন।

এ বিষয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা বলেন, মামলার আসামি রোজি সর্দারানি ও মজি ফকির পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে দৌলতদিয়া যৌনপল্লীতে পাচারপূর্বক মারধর করে পতিতাবৃত্তিতে বাধ্য করে। আজ এ মামলার রায় ঘোষণা করেন আদালত। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদ্মার এক কাতলের দাম ৪৬,২৫০ টাকা

পদ্মার এক কাতলের দাম ৪৬,২৫০ টাকা

রাজবাড়ীতে হচ্ছে সাড়ে ৮ হাজার কোটি টাকার রেলওয়ে ওয়ার্কশপ: খৈয়ম

রাজবাড়ীতে হচ্ছে সাড়ে ৮ হাজার কোটি টাকার রেলওয়ে ওয়ার্কশপ: খৈয়ম

সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাঈদ খোকনকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

সাঈদ খোকনকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ

ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ

চট্টগ্রামের ৭০ আদালতে ৩ শতাধিক উমেদার!

চট্টগ্রামের ৭০ আদালতে ৩ শতাধিক উমেদার!

আরও পড়ুন

বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস নিহত

বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস নিহত

তরুণীকে যৌনপল্লীতে বিক্রির দায়ে ২ জনের যাবজ্জীবন

তরুণীকে যৌনপল্লীতে বিক্রির দায়ে ২ জনের যাবজ্জীবন

বন্দরে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

বন্দরে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই

ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম