একসঙ্গে জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তি একসঙ্গে তাদের জন্মদিন পালন করেছেন। একজন ব্রাজিলের ১১৪ বছর বয়সি জোয়াও মারিনহো নেতো এবং অন্যজন অস্ট্রেলিয়ার ১১৩ বছর বয়সি কেন উইকস।
নেতো ও উইকসের জন্মের মধ্যে ঠিক এক বছরের ব্যবধান এবং আশ্চর্যজনকভাবে দুজনের জন্মদিনও একই দিনে। তারা একে অপরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জন্মদিনের কার্ড হাতে নিজেদের ছবি শেয়ার করেছেন।
নেতো ২০২৪ সালের নভেম্বর থেকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তখন তার বয়স ছিল ১১২ বছর। বর্তমানে তিনি ইতিহাসে মাত্র নয়জন পুরুষের একজন, যিনি ১১৪ বছর বয়সে পৌঁছেছেন। একই সঙ্গে তিনি ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে বেঁচে থাকা পুরুষের মর্যাদাও অর্জন করেছেন।
চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, নারীদের তুলনায় পুরুষদের ১১৪ বছর বয়সে পৌঁছানো অত্যন্ত বিরল। ফলে এই অর্জন বিশ্ব ইতিহাসে একটি অসাধারণ ও বিরল ঘটনা।
সূত্র: সামা টিভি
