Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ব্রাজিলে বলসনারো পরিবারের দুর্দান্ত বিজয়ে কোণঠাসা লুলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

ব্রাজিলে বলসনারো পরিবারের দুর্দান্ত বিজয়ে কোণঠাসা লুলা

ফাভিও বলসনারো। ছবি: সংগৃহীত

Advertisement

ব্রাজিলের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে ব্যালটে নিজের নাম না থাকলেও সবচেয়ে বড় বিজয়ী হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসনারো। 

অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে ২৭ বছরের সাজাপ্রাপ্ত এবং বর্তমানে গৃহবন্দী ৭১ বছর বয়সি বলসনারো রোববার বন্দী অবস্থাতেই দেখেন যে তার বড় ছেলে ও সিনেটর ফাভিও বলসনারো প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার বিরুদ্ধে চমকপ্রদ জয় পেয়েছেন। 

ডানপন্থী ঝোঁক এবং লুলার প্রচারণার কিছু ভুলের কারণে ফাভিও আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফার ভোটাভুটিতে এখন জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। 

নির্বাচনে বলসনারোর ডানপন্থী লিবারেল পার্টির প্রার্থীরা দুর্দান্ত সাফল্য পেয়েছেন। এর ফলে আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নিলে বলসনারোর আইনি জটিলতা বা সাধারণ ক্ষমার বিষয়টি সমাধান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

ফাভিও ছাড়াও বলসনারো পরিবারের আরও চার সদস্য এই নির্বাচনে জয়ী হয়েছেন; যার মধ্যে রয়েছে সাবেক রাষ্ট্রপতির স্ত্রী মিশেল বলসনারো এবং দ্বিতীয় ছেলে কার্লোসের সিনেটর পদ লাভ এবং ভাই রেনাতো ও কনিষ্ঠ ছেলে জাইর রেনানের নিম্নকক্ষে আসন পাওয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসে একসঙ্গে কোনো পরিবারের এতজন সদস্যের জয়লাভের এমন নজির আগে দেখা যায়নি। 

স্বাস্থ্যগত নানা জটিলতার কারণে সাবেক প্রেসিডেন্ট নিজে সরাসরি প্রচারে অংশ নিতে না পারলেও নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-জেনারেটেড অবতারের মাধ্যমে তার সমর্থন নেওয়া হয়েছিল। এদিকে প্রথম দফার ভোটে ফাভিও ৪৭% এবং লুলা ৪৫% ভোট পাওয়ায় দ্বিতীয় দফার লড়াই বেশ কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

লিবারেল পার্টির প্রেসিডেন্ট ভালদেমার দা কোস্তা নেতো রয়টার্সকে জানিয়েছেন, ফাভিও চূড়ান্তভাবে বিজয়ী হলে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসনারো তার ছেলের সরকারে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। 

সূত্র: রয়টার্স।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে এলো নতুন জনগোষ্ঠী

আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে এলো নতুন জনগোষ্ঠী

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে চান ফ্লাভিও বলসোনারো

বিটিএসের জিমিন সেজে প্রেম, ৬১ লাখ টাকা খোয়ালেন ব্রাজিলের নারী

বিটিএসের জিমিন সেজে প্রেম, ৬১ লাখ টাকা খোয়ালেন ব্রাজিলের নারী

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে কে, জানালেন আনচেলত্তি

বলসোনারো ‘কুফা’, তিনি যুক্তরাষ্ট্রে পা রাখতেই হারলেন ট্রাম্প: লুলার তির্যক খোঁচা

বলসোনারো ‘কুফা’, তিনি যুক্তরাষ্ট্রে পা রাখতেই হারলেন ট্রাম্প: লুলার তির্যক খোঁচা

ব্রাজিলে ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাস, বিদ্যুৎহীন ৮২ হাজারের বেশি মানুষ

ব্রাজিলে ভয়াবহ ঝড়-জলোচ্ছ্বাস, বিদ্যুৎহীন ৮২ হাজারের বেশি মানুষ

আরও পড়ুন

মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

আল-জাজিরার বিশ্লেষণ ক্ষমতায় থাকতে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

ক্ষমতায় থাকতে বেপরোয়া নেতানিয়াহু, উত্তাল ইসরাইল

বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে যেসব দেশে

বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি হবে যেসব দেশে

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম