Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

হোয়াইট হাউসের সাবেক প্রেস সচিব ক্যারোলিন লেভিট। ছবি: সংগৃহীত

Advertisement

হোয়াইট হাউস প্রেস সচিবের পদ থেকে গত আগস্ট মাসে পদত্যাগ করার পর এবার ফক্স নিউজে অন-এয়ার কন্ট্রিবিউটর হিসেবে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট। 

আগামী ১ নভেম্বর থেকে তিনি এই জনপ্রিয় সংবাদ মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করা শুরু করবেন। 

এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রশাসনের দুই প্রেস সচিব সারা হাকাবি স্যান্ডার্স ও কেইলি ম্যাকএন্যানিও হোয়াইট হাউস ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিয়েছিলেন। 

ফক্স নিউজের প্রধান নির্বাহী সুজান স্কট লেভিটের কাজের প্রশংসা করে জানিয়েছেন যে হোয়াইট হাউস এবং নির্বাচনী প্রচারণার প্রথম সারির অভিজ্ঞতা তাকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বুঝতে দারুণভাবে সাহায্য করবে। 

অন্যদিকে লেভিটও এই সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। হোয়াইট হাউস প্রেস সচিব হিসেবে তার কর্মজীবনের অভিজ্ঞতা ফক্সের কোটি কোটি দর্শকের সামনে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেছেন লেভিট। 

মাত্র ২৯ বছর বয়সে হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সচিব হওয়া লেভিট চলতি বছরের শুরুতে তার দ্বিতীয় সন্তানের জন্মের পর প্রশাসন ছেড়ে দেন। সে সময় তিনি পরিবারকে সময় দেওয়া এবং ট্রাম্পপন্থী সুপার প্যাক ‘মাগা ইনক’-এ কাজ করার কথা জানিয়েছিলেন। 

দায়িত্ব পালনকালে তিনি হোয়াইট হাউসের গণমাধ্যম কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনেন এবং কনজারভেটিভ ধারাভাষ্যকারদের জন্য ব্রিফিং রুমে বিশেষ সিটের ব্যবস্থা করেন। ট্রাম্পের একজন কট্টর সমর্থক ও বিশ্বস্ত সহচর হিসেবে তিনি তার মেয়াদকালে বেশ পরিচিতি লাভ করেছিলেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের

আবেদন ফি ছাড়াই মার্কিন বিশ্ববিদ্যালয়ে আবেদন, সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

যে তথ্য না দিলে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল হতে পারে

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

আরও পড়ুন

ফ্লাইদুবাইয়ের বিমান ছিনতাইয়ের আশঙ্কায় যুদ্ধবিমান প্রস্তুত রেখেছিল ইসরাইল

ফ্লাইদুবাইয়ের বিমান ছিনতাইয়ের আশঙ্কায় যুদ্ধবিমান প্রস্তুত রেখেছিল ইসরাইল

ব্রাজিলে বলসনারো পরিবারের দুর্দান্ত বিজয়ে কোণঠাসা লুলা

ব্রাজিলে বলসনারো পরিবারের দুর্দান্ত বিজয়ে কোণঠাসা লুলা

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম