ইয়েমেনে ৩৩৬ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দিচ্ছে ফ্রান্স
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ সালে ইয়েমেনে প্রায় দুই লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ার পর তাদের জন্য আরও ৩০ লাখ ইউরো বা প্রায় ৩৩৬ মিলিয়ন মার্কিন ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছে ফ্রান্স।
প্যারিসে এক বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নয়েল ব্যারো জানান, হরমুজ প্রণালিতে হুথিদের সাম্প্রতিক অভিযানের ফলে দেশটিতে নতুন করে বড় ধরনের মানবিক বিপর্যয় নেমে এসেছে। এই সংকট মোকাবিলায় ফরাসি সরকার এই অতিরিক্ত অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে চলতি বছর ইয়েমেনের জনগণের জন্য ফ্রান্সের মোট সহায়তার পরিমাণ ৭০ লাখ ইউরো ছাড়াল।
ইয়েমেনের সরকারি তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই নতুন সংঘাতে অন্তত ১ লাখ ৯৭ হাজার ৯০৬ জন মানুষ বাধ্য হয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
সূত্র: আল-জাজিরা।
