Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাংলাদেশ-নেপালের মতো অরাজকতা তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

বাংলাদেশ-নেপালের মতো অরাজকতা তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

‘ইন্ডিয়া’ ব্লকের আন্দোলন নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি।

Advertisement

ভারতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ব্লকের আন্দোলন নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির দাবি, কংগ্রেস দেশজুড়ে রাজপথের বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মতো ‘অরাজক পরিস্থিতি’ সৃষ্টি করার চেষ্টা করছে। পাশাপাশি, ক্ষমতায় ফেরার জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী মরিয়া বলেও অভিযোগ করেছে দলটি। খবর বিজনেস স্ট্যান্ডার্ড-এর। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি এ অভিযোগ করেন। 

তিনি বলেন, বুধবার দিল্লিতে ‘ইন্ডিয়া’ ব্লকের বিক্ষোভে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস কর্মীদের আচরণ তাদের উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে।

ভান্ডারি দাবি করেন, বিক্ষোভের সময় কংগ্রেস কর্মীদের পুলিশ সদস্যদের ধাক্কা দেওয়া, লাথি মারা এবং মারধরের চেষ্টা করতে দেখা গেছে। তিনি বলেন, ‘পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু কংগ্রেস কর্মীরা তাদের ধাক্কা দিয়েছে, এমনকি লাথিও মেরেছে।’

তিনি আরও দাবি করেন, এক পর্যায়ে পুলিশ সদস্যরা রাহুল গান্ধীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছিলেন, কারণ সেখানে হাজারো মানুষের সমাগম ছিল। তবে রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবে পুলিশ সদস্যদের সঙ্গে সংঘাত তৈরি করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তুলে ভান্ডারি বলেন, একটি ভিডিওতে তাকে পুলিশ সদস্যদের ধাক্কা দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে।

নির্বাচন কমিশন ইস্যুতে বিজেপির মুখপাত্র বলেন, বিষয়টি ইতোমধ্যে ভারতের সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই রাজপথের বিক্ষোভ আদালতের কার্যক্রম বা সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।

তার ভাষায়, ‘বিষয়টি যখন সুপ্রিম কোর্টে রয়েছে, তখন রাস্তায় আমি, অন্য কেউ বা রাহুল গান্ধী বিক্ষোভ করলেই আদালতের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।’    

তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধী এসব দৃশ্যের মাধ্যমে সুপ্রিম কোর্টের ওপর চাপ সৃষ্টি করতে এবং বিচারিক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে চাইছেন।

এছাড়া, ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে কিছু আন্তর্জাতিক শক্তি রাহুল গান্ধীর সঙ্গে কাজ করছে বলেও দাবি করেন বিজেপির এই নেতা। তিনি বলেন, ‘ভারতের গণতন্ত্র শক্তিশালী, দেশ শান্তিপূর্ণ। কিন্তু কিছু আন্তর্জাতিক শক্তি এবং ক্ষমতায় ফিরতে মরিয়া রাহুল গান্ধী কি দেশকে অস্থিতিশীল করে আবারও তাদের পরিবারকে ক্ষমতায় আনতে চাইছেন?’

ভান্ডারি আরও বলেন, ‘দেশ সবকিছু দেখছে। রাহুল গান্ধীর লক্ষ্য গণতন্ত্র নয়, বরং পরিবারতন্ত্র। দেশের স্বার্থের বদলে তিনি এমন শক্তিগুলোর পাশে দাঁড়াচ্ছেন, যারা দেশকে অশান্ত করতে চায়।’

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বুধবার দিল্লিতে রাজপথে বিক্ষোভ করেন রাহুল গান্ধীসহ ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতারা। পরে সন্ধ্যায় পুলিশ তাদের আটক করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আন্দোলনে উত্তাল ভারত, চাপের মুখে মোদি সরকার?

আন্দোলনে উত্তাল ভারত, চাপের মুখে মোদি সরকার?

দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত

দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

থাই নারী ভারতে এসে জানলেন স্বামীর ঘরে তিন সন্তান, প্রতারণা নিয়ে চাঞ্চল্য

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

পাকিস্তানের ফাঁদে আরও ১৬ ভারতীয় সেনা, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলাদেশ–ভারতের বৈঠক শুরু, যা থাকছে আলোচনায়

বাংলাদেশ–ভারতের বৈঠক শুরু, যা থাকছে আলোচনায়

ক্যামেরা ছেড়ে যুদ্ধের ময়দানে, কেন ছুটে গিয়েছিলেন নানা পাটেকর?

ক্যামেরা ছেড়ে যুদ্ধের ময়দানে, কেন ছুটে গিয়েছিলেন নানা পাটেকর?

আরও পড়ুন

জ্বালানি তেলের দাম আরও বাড়ল

জ্বালানি তেলের দাম আরও বাড়ল

একসঙ্গে জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তি

একসঙ্গে জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই ব্যক্তি

বাংলাদেশ-নেপালের মতো অরাজকতা তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

বাংলাদেশ-নেপালের মতো অরাজকতা তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

সিইসি জ্ঞানেশের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিন বিক্ষোভ দিল্লিতে

সিইসি জ্ঞানেশের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিন বিক্ষোভ দিল্লিতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম