Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে চীনা প্রেসিডেন্ট পুতিনকে প্রভাবিত করতে পারেন: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৪০ এএম

যুদ্ধ বন্ধে চীনা প্রেসিডেন্ট পুতিনকে প্রভাবিত করতে পারেন: ট্রাম্প

শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিন মনে করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। 

আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় বেঠক হওয়ার কথা আছে শি ও ট্রাম্পের।  এর কয়েকদিন আগেই এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। 

স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি তিনি পুতিনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারেন… আর আমরা অবশ্যই রাশিয়া-ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলব।’

প্রেসিডেন্ট জানান, এশিয়া সফরকালে তিনি শি-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।  এই সফরে তিনি মালয়েশিয়া ও জাপানেও যাবেন। 


তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়ায় আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করব। আমরা একসঙ্গে আমাদের অনেক প্রশ্ন, সন্দেহ এবং অসাধারণ সম্পদ নিয়ে আলোচনা করতে পারব।’

ট্রাম্প শি-এর সঙ্গে নিজের সম্পর্ককে ‘খুব ভালো’ বলে বর্ণনা করে আরও জানান, তাদের বৈঠকটি ‘বেশ দীর্ঘ’ হবে।

এর আগেরদিন মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি স্থগিতের ঘোষণা দেয় হোয়াইট হাউস। এরপর ট্রাম্প এক বক্তব্যে ইঙ্গিত দেন, আলোচনার পথে একটি বড় বাধা হলো লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি।

সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে ফোনালাপের পর এই সিদ্ধান্ত আসে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, নিকট ভবিষ্যতেও ট্রাম্প-পুতিন বৈঠকের পরিকল্পনা নেই।

বৈঠক ইস্যুতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি কোনো নিরর্থক বৈঠক চাই না। সময় নষ্ট করতে চাই না। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

তথ্যসূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

৪০ হাজার টন ডিজেল নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রুশ ট্যাংকার

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইউক্রেনের এক শহরে যুদ্ধ থামালেন মেলানিয়া ট্রাম্প

ইউক্রেনের এক শহরে যুদ্ধ থামালেন মেলানিয়া ট্রাম্প

আরও পড়ুন

আল জাজিরার বিশ্লেষণ ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

ইসরাইলে ডানপন্থার দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম