Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:২১ এএম

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ দ্রুত শেষ করা হবে, নাকি ধীরে ধীরে এর অবসান ঘটতে দেওয়া হবে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা খুব দ্রুতই যুদ্ধ শেষ করতে পারি। প্রশ্ন হলো, আমরা কি এটি শেষ করতে চাই, নাকি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে দিতে চাই?’

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে এখনো তেল পরিবহণ অব্যাহত রয়েছে।


ট্রাম্পের ভাষায়, ‘আমরা যা চাই, তার সবই পাচ্ছি।’

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর জন্য ইরান সর্বাত্মক চেষ্টা করছে বলে অভিযোগ করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।


এ ছাড়া ইরান হামলা ও সমুদ্রের মাইন নিয়ে ‘মিথ্যা’ খবর ছড়াচ্ছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে এসব অভিযোগের পক্ষে তিনি কী প্রমাণ দিয়েছেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

তথ্যসূত্র: সামা টিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি? স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

রয়টার্স এক্সক্লুসিভ ইরানকে টেক্কা দিতে সৌদির গোপন প্রস্তুতি? স্যাটেলাইট ছবিতে মিলল চাঞ্চল্যকর দৃশ্য

আরও পড়ুন

সৌদির বিরুদ্ধে লড়াইয়ে হুথির নতুন অস্ত্র

সৌদির বিরুদ্ধে লড়াইয়ে হুথির নতুন অস্ত্র

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যুদ্ধের শঙ্কায় দেশে দেশে খাবার মজুতের প্রস্তুতি, রাখছে যেসব জিনিস

যুদ্ধের শঙ্কায় দেশে দেশে খাবার মজুতের প্রস্তুতি, রাখছে যেসব জিনিস

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন দূত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম