Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ এএম

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

Advertisement

যুক্তরাষ্ট্র ও ইসরাইল পুনরায় ইরানে হামলা চালালে পারস্য উপসাগরের তলদেশের সাবমেরিন ক্যাবলগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুমকি দিয়েছে তেহরান। 

এ লক্ষ্য বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন ইরানের দুই ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই ইরানি কর্মকর্তা বিস্তারিত কোনো তথ্য দেননি। তেহরান ঠিক কীভাবে বা কোথায় এ ধরনের হামলা চালাবে, সে বিষয়েও কিছু জানাননি। তবে তাদের মধ্যে একজন বলেছেন, ইন্টারনেট সংযোগসহ যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর পর তা মেরামতের কাজেও বাধা দেবে ইরান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তাদের একজন বলেন, ‘যদি ইরানের ওপর হামলা চালানো হয়, তবে আর কোনো রেড লাইন থাকবে না... সাবমেরিন ক্যাবল থেকে শুরু করে সামরিক ঘাঁটি, এমনকি গোপন ঘাঁটিগুলোও এর আওতাভুক্ত হবে।’

ওয়াশিংটনকে ‘আগুন নিয়ে না খেলতে’ সতর্ক করে ওই কর্মকর্তা বলেন, সাবমেরিন ক্যাবলগুলোর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। চাইলেই সেগুলো সহজেই ধ্বংস করা সম্ভব।

গত বুধবার (২১ অক্টোবর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ইয়াদোল্লাহ জাভানি জানিয়েছেন, ইরানের অবকাঠামোতে হামলা হলে হরমুজ প্রণালির তলদেশে থাকা সাতটি প্রধান ইন্টারনেট ক্যাবলকে লক্ষ্যবস্তু বানাতে পারে তেহরান।

জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) তথ্য অনুযায়ী, বৈশ্বিক ইন্টারনেট ট্রাফিকের প্রায় ৯৯ শতাংশই সাবমেরিন ক্যাবলের ওপর নির্ভরশীল। তবে টেলিকমিউনিকেশন গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির গবেষণা পরিচালক অ্যালান মউল্ডিনের মতে, ইরানের এ ধরনের হামলার বৈশ্বিক প্রভাব সীমিত হতে পারে, কারণ আন্তর্জাতিক ব্যান্ডউইথের ১ শতাংশেরও কম হরমুজ প্রণালির মধ্য দিয়ে প্রবাহিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

জ্বালানি ও এআই স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

নেতানিয়াহুর গাড়ি লক্ষ্য করে বোতল নিক্ষেপ

ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

আরও পড়ুন

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, সতর্কতা জারি

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, সতর্কতা জারি

জর্ডানে গির্জায় এলোপাতাড়ি গুলি, নিহত ৭

জর্ডানে গির্জায় এলোপাতাড়ি গুলি, নিহত ৭

ইউরোপে শীতকালীন সময় শুরু, বদলে যাচ্ছে ঘড়ির কাঁটা

ইউরোপে শীতকালীন সময় শুরু, বদলে যাচ্ছে ঘড়ির কাঁটা

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম