Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আইএইএ প্রধানকে চিঠি পাঠাল ইরান চীন রাশিয়া, কী আছে এতে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:৫০ পিএম

আইএইএ প্রধানকে চিঠি পাঠাল ইরান চীন রাশিয়া, কী আছে এতে?

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ছবি: সংগৃহীত

Advertisement

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে যৌথ চিঠি পাঠিয়েছেন ইরান, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধিরা।  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ তথ্য জানিয়েছেন।

ঘারিবাবাদি তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘রাশিয়া, চীন ও ইরান গত ১৮ অক্টোবর জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে এক যৌথ চিঠিতে ‘জাতিসংঘের প্রস্তাব ২২৩১-এর সমাপ্তি’ ঘোষণা করার পর  আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে তিন দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা আইএইএ-এর  মহাপরিচালকের কাছে যৌথভাবে আরেকটি চিঠি পাঠিয়েছেন।’

তিনি লেখেন, ‘চিঠিতে তিন ইউরোপীয় দেশের (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার পদক্ষেপকে অবৈধ বলে অভিহিত করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে, প্রস্তাব ২২৩১-এর সকল ধারা ১৮ অক্টোবর থেকে কার্যকরভাবে সমাপ্ত হয়েছে।’

তিনি আরও লেখেন,  ‘এই চিঠিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে — সেটি হলো প্রস্তাব ২২৩১ এবং যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) -এর আলোকে আইএইএ মহাপরিচালকের যাচাই ও পর্যবেক্ষণ সংক্রান্ত রিপোর্টিংয়েরও সমাপ্তি।’


উপ-পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, ‘চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সংস্থায় (আইএইএ) ইরান সংক্রান্ত যাচাই ও পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল প্রস্তাব ২২৩১ এবং ২০১৫ সালের ১৫ ডিসেম্বর গভর্নরস বোর্ডের গৃহীত রেজোলিউশনের ভিত্তিতে।’

ঘারিবাবাদি, ‘ওই রেজোলিউশনের ১৪ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে যে, বোর্ড এই বিষয়টি তাদের এজেন্ডায় রাখবে ১০ বছর পর্যন্ত, অথবা যতদিন না আইএইএ মহাপরিচালক ইরান সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সারসংক্ষেপ প্রতিবেদন প্রকাশ করেন—যেটি আগে ঘটে সেটিই প্রযোজ্য হবে। সুতরাং, ১৮ অক্টোবর থেকে এই বিষয়টি সংস্থার এজেন্ডা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়বে এবং এ নিয়ে আর কোনো পদক্ষেপের প্রয়োজন নেই।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: বিমান বাহিনী প্রধান

শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: বিমান বাহিনী প্রধান

এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ

এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান, পরিস্থিতি সামলালেন খলিলুর রহমান

জাতিসংঘে দুই দেশের মুখোমুখি অবস্থান, পরিস্থিতি সামলালেন খলিলুর রহমান

শান্তিপূর্ণ বিশ্ব গড়তে শক্তিশালী জাতিসংঘের আহ্বান শামার

শান্তিপূর্ণ বিশ্ব গড়তে শক্তিশালী জাতিসংঘের আহ্বান শামার

জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ

জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ

ভারতে বিক্ষোভে ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের

ভারতে বিক্ষোভে ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের

আরও পড়ুন

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

এবার সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে ভয়াবহ আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম