Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন ট্রাম্প

Icon

আহমাদুল কবির, কুয়ালালামপুর থেকে

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম

মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন ট্রাম্প

Advertisement

মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানাতে কুয়ালালামপুর বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন একদল স্থানীয় শিল্পী। তাদের পরিবেশনা দেখতে দেখতেই হঠাৎ নেচে ওঠেন ট্রাম্প।

রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুর বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

কুয়ালালামপুর বিমানবন্দরে আয়োজিত আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে ট্রাম্পের ওই নাচ গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার সেই পরিচিত ‘ফিস্ট-পাম্পিং ড্যান্স’ বা মুষ্টি উঁচিয়ে নাচ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

হোয়াইট হাউজও বিষয়টি তুলে ধরতে দ্বিধা করেনি। ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন নিজের সামাজিক মাধ্যমের পাতায় ওই নাচের ভিডিও প্রকাশ করেছেন।

ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে গত জুলাইয়ে সীমান্তে সংঘর্ষ হয়েছিল। 

ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ‘গ্রেট পিস ডিল’ আমি মধ্যস্থতা করেছি, যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

সুসিকে সরিয়ে কট্টর অভিবাসবিরোধী মিলারকে চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

সুসিকে সরিয়ে কট্টর অভিবাসবিরোধী মিলারকে চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

আরও পড়ুন

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম