Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্প-শি বৈঠক শুরু, চলতে পারে ৩-৪ ঘণ্টা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৩২ এএম

ট্রাম্প-শি বৈঠক শুরু, চলতে পারে ৩-৪ ঘণ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি ৩-৪ ঘণ্টার হতে পারে বলে আশা করছেন ট্রাম্প। খবর বিবিসির। 

এপেকভুক্ত দেশগুলোর নেতাদের ৩২তম বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফর করছেন ট্রাম্প ও সি। এর ফাঁকে বুসানে তাদের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকালে ট্রাম্প বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানায় রয়টার্স। এর কিছুক্ষণ পর একই বিমানবন্দরে অবতরণ করে চীনের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটিও।

এর আগে গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ট্রাম্পের সন্মানে নৈশভোজের আয়োজন করেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট তিন থেকে চার ঘণ্টা বৈঠক হবে বলে আশা করেন।


দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটাই যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সামনাসামনি বৈঠক। বিবিসি জানিয়েছে, ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ ও শুল্কারোপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই নেতা আলোচনা করবেন। ট্রাম্প চীনের ওপর সবচেয়ে বেশি পরিমাণে শুল্ক আরোপ করেছেন।

মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে এ সপ্তাহের শুরুতে ট্রাম্প তাঁর এশিয়া সফর শুরু করেন। সেখান থেকে তিনি জাপানে যান। জাপান থেকে দক্ষিণ কোরিয়া গেছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়া সফরের মধ্য দিয়ে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

ডেমোক্র্যাটরা চুরি করেছে, ফের প্রেসিডেন্ট নির্বাচনের অধিকার আছে: ট্রাম্প

আরও পড়ুন

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম