Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে বিতর্কের মুখে ভারতীয় নেতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০২:২৫ পিএম

বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে বিতর্কের মুখে ভারতীয় নেতা

‘আমার সোনার বাংলা’ গেয়ে বিড়ম্বনায় বিধু ভূষণ দাস। সংগৃহীত ছবি

Advertisement

ভারতের আসামে জাতীয় কংগ্রেসের এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গাওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ নিয়ে পক্ষে-বিপক্ষে মতে সমালোচনার জোয়ার বইছে।

দেশটির একাধিক পত্রিকা জানিয়েছে, রাজ্যের শ্রীভূমি জেলার কংগ্রেস সেবা দলের এক সভায় দলের কর্মী বিধু ভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করেন। বিজেপি দাবি করেছে, তিনি আসলে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন।

এ ঘটনায় বিজেপি নেতারা কড়া প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, কংগ্রেসের কাজকর্ম সবই অদ্ভুত। তারা জানে না কখন বা কী গাইবে। ভিডিওটি আমি দেখব এবং প্রয়োজনে পুলিশের মাধ্যমে তদন্তের ব্যবস্থা নেব।

গত ২৭ অক্টোবর আসামের শ্রীভূমি জেলার ইন্দিরা ভবনে তোলা ওই ভিডিওতে দেখা যায়, কংগ্রেস নেতা বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সংগীত গাইছেন। কংগ্রেস সেবাদলের কার্যকরী কমিটির মিটিংয়ে গানটি গাওয়া হয়েছিল বলে জানা গেছে। 

কংগ্রেস এ অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দিয়েছে। দলের জেলা মিডিয়া সেলের প্রধান শাহাদাত আহমেদ চৌধুরী জানান, বিধু ভূষণ দাস স্পষ্টভাবেই বলেছিলেন যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করছেন। গানটি ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে লেখা হয় যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হলেও, মূলত এটি এক ঐতিহাসিক বাংলা গান ও সাহিত্যিক সম্পদ।

কংগ্রেস নেতার পাশে দাড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি বিজেপিকে পাল্টা তোপ দেগে বলেছেন, ‘সব বাঙালির কাছে আমার সোনার বাংলা গানটি একটি আবেগ। কোনও গেরুয়া চাড্ডি বা তাদের টাকা পাওয়া ট্রোল মিডিয়া এই বিষয়টি বুঝবে না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভোটচোর বলেই ভোটারকে ভয় নেই, প্রবেশের চড়কাণ্ডে রাহুলের তোপ

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

ভারতে দেড় লাখ রুপির নিচে নামল সোনার দাম

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেলেন তাৎক্ষণিক

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

৬৪০ কোটির বাড়ি থেকে হাজার কোটির জেট—অনন্ত আম্বানির বিলাসী সাম্রাজ্য

আরও পড়ুন

বন্যার পানিতে জেট স্কি চালিয়ে দিলেন যুবক, এরপর…

বন্যার পানিতে জেট স্কি চালিয়ে দিলেন যুবক, এরপর…

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, লাভবান হবে ইরান?

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, লাভবান হবে ইরান?

নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

ইয়েমেনে এক সপ্তাহে ঘরছাড়া ১৬ হাজার মানুষ

ইয়েমেনে এক সপ্তাহে ঘরছাড়া ১৬ হাজার মানুষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম