Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘থিওডোর রুজভেল্ট’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘থিওডোর রুজভেল্ট’

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় এখন একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টার মধ্যে থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে। এবার মার্কিন কর্মকর্তার বক্তব্যে রণতরীটির  ওই অঞ্চলে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হলো।

এদিকে রোববার (১৫ নভেম্বর) দ্বিতীয়বারের মতো বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর মধ্য দিয়ে প্রায় দুই মাসের বিরতির পর আবারও দেশটিতে হামলার ঘটনা ঘটল। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের শান্তি আলোচনা থমকে থাকার মধ্যেই নতুন করে এই উত্তেজনা ছড়াল।

এর আগে শুক্রবার বাহরাইন অভিমুখে উড়ে আসা ইরানের দুটি ড্রোন প্রতিহত করে মার্কিন বাহিনী।


তবে রণতরী মোতায়েনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি পেন্টাগন কিংবা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ফলে রণতরিটি ঠিক কখন ওই অঞ্চলে পৌঁছাবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইরানকে ঘিরে কূটনৈতিক অচলাবস্থা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানোর মধ্যেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধের ধারাবাহিকতায় নতুন করে উত্তেজনা বাড়ছে।

তবে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী মোতায়েনের খবর সামনে এলেও ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রস্তুতির খবর অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী।


সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ওই দাবি নাকচ করে মার্কিন সামরিক বাহিনী বলেছে, আঞ্চলিক সামরিক অবস্থান পরিবর্তনের বিষয়ে এসব খবর ‘নিছক জল্পনা’।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমিরাতের সড়কে আজাব, ২৩ গাড়ির সংঘর্ষে নিহতের দীর্ঘ সারি

আমিরাতের সড়কে আজাব, ২৩ গাড়ির সংঘর্ষে নিহতের দীর্ঘ সারি

৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না: ইরান

৫০০ হুথি সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের

৫০০ হুথি সদস্যকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

আবার কি শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

এপি’র প্রতিবেদন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

আরও পড়ুন

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘থিওডোর রুজভেল্ট’

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘থিওডোর রুজভেল্ট’

ট্রাম্পকে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরাকের প্রেসিডেন্টের

ট্রাম্পকে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরাকের প্রেসিডেন্টের

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকট

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম