Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পকে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরাকের প্রেসিডেন্টের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ এএম

ট্রাম্পকে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরাকের প্রেসিডেন্টের

ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি। ছবি: সংগৃহীত

Advertisement

ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধে তার নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ট্রাম্প। এ জন্য ইরানের সঙ্গে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ করার পাশাপাশি বিশ্বের অন্যান্য সংঘাত নিরসনেও মনোযোগ দিতে হবে তাকে।

ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে নিজার আমেদি এসব কথা বলেন। খবর আলজাজিরার।

আমেদি বলেন, ট্রাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বেই শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারেন। এ ক্ষেত্রে ইরানের সঙ্গে যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটানো জরুরি।

ইরাকের প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প নির্বাচিত হওয়ার সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়নে ফিরে যাওয়া উচিত। ওই প্রতিশ্রুতির অন্যতম লক্ষ্য ছিল বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধ করা।

তিনি বলেন, ‘আমি চাই, ট্রাম্প তার নির্বাচিত হওয়ার সময়ের অবস্থানে ফিরে যান। তখন তার প্রতিশ্রুতি ছিল সব যুদ্ধ বন্ধ করা। সেটি ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ হোক কিংবা বিশ্বের অন্য যেকোনো সংঘাত।’

আমেদির মতে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তাই নির্বাচনি প্রচারে দেওয়া যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে তার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি আরবকে ধ্বংস করতে আমার ৩ দিন লাগবে: ট্রাম্প

সৌদি আরবকে ধ্বংস করতে আমার ৩ দিন লাগবে: ট্রাম্প

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

‘যুক্তরাষ্ট্র যদি আর একটি ভুল করে...’

‘যুক্তরাষ্ট্র যদি আর একটি ভুল করে...’

বাইডেনের সঙ্গে সারাদিন গলফ খেলতেন ট্রাম্প, যদি...

বাইডেনের সঙ্গে সারাদিন গলফ খেলতেন ট্রাম্প, যদি...

একই স্যুট, একই লাল টাই— ট্রাম্পের ফ্যাশন রহস্য কী?

একই স্যুট, একই লাল টাই— ট্রাম্পের ফ্যাশন রহস্য কী?

ইরাকে তেল চোরাচালানের অভিযোগে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাসহ বরখাস্ত ৯

ইরাকে তেল চোরাচালানের অভিযোগে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাসহ বরখাস্ত ৯

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘থিওডোর রুজভেল্ট’

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরী ‘থিওডোর রুজভেল্ট’

ট্রাম্পকে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরাকের প্রেসিডেন্টের

ট্রাম্পকে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান ইরাকের প্রেসিডেন্টের

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকট

নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না: আইজেনকট

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

‌‘ইরান কিউবা নয় যে অবরুদ্ধ করবে, ভেনেজুয়েলা নয় যে আত্মসমর্পণে বাধ্য হবে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম