Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাইডেনের সঙ্গে সারাদিন গলফ খেলতেন ট্রাম্প, যদি...

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

বাইডেনের সঙ্গে সারাদিন গলফ খেলতেন ট্রাম্প, যদি...

Advertisement

রাজনীতি বা বৈরিতা দূরে সরিয়ে রাখলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতে পারত—এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্পের সঙ্গে হওয়া কথোপকথন এবং তার আসন্ন স্মৃতিকথা ‘প্রমিস মি, আমেরিকা’-তে উঠে আসা বিভিন্ন বিস্ফোরক ও চমকপ্রদ তথ্য নিয়ে তৈরি হয়েছে এই আলোচনা। 

৪৭০ পৃষ্ঠার এই স্মৃতিকথায় বাইডেন হোয়াইট হাউসে তার মেয়াদকাল, নিজের স্বাস্থ্যগত লড়াই এবং নানা রাজনৈতিক জটিলতার কথা তুলে ধরেছেন।

দুই রূপের ডোনাল্ড ট্রাম্প

স্মৃতিকথার শুরুতে জো বাইডেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে তীব্র আক্রমণ করেছেন। বিশেষ করে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা এবং ২০২০ সালের নির্বাচনের ফল অস্বীকার করার ঘটনায় ট্রাম্পকে দায়ী করে একে ‘যেকোনো প্রেসিডেন্টের দায়িত্বে অবহেলার অন্যতম নিকৃষ্ট উদাহরণ’ বলে উল্লেখ করেছেন তিনি।

তবে এর পাশাপাশি ট্রাম্পের অন্য একটি রূপও দেখেছেন বলে জানিয়েছেন বাইডেন। ২০২১ সালের ২০ জানুয়ারি বাইডেন যখন শপথ নেন, তখন হোয়াইট হাউসে তার জন্য একটি প্রশংসামূলক ও সৌহার্দ্যপূর্ণ চিঠি রেখে গিয়েছিলেন ট্রাম্প। 

এ ছাড়া ২০২৪ সালের নির্বাচনের পর ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক বৈঠক বাইডেনকে বেশ অবাক করে দেয়। 

বইয়ের বর্ণনামতে, সেই বৈঠকে ট্রাম্প তাকে বলেছিলেন, ‘শুনুন জো, যদি রাজনীতি না থাকত, আমি বিশ্বাস করি আমরা ভালো বন্ধু হতে পারতাম। রাজনীতি না থাকলে আমরা আমাদের পুরো সময় একসঙ্গে গলফ খেলে কাটিয়ে দিতাম।’ 

ট্রাম্পের এই আচরণে জো বাইডেন কিছুটা স্তম্ভিত হয়ে যান এবং তার মনে হতে থাকে, কথাগুলো যেন কোনো পুরনো বন্ধুর মুখ থেকে শুনছেন। 

পুনঃনির্বাচনে দাঁড়ানো এবং সরে দাঁড়ানোর সিদ্ধান্ত

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে পুনরায় লড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে বাইডেন বলেন, তখন কেউ এর প্রতিবাদ করেনি। 

বয়স নিয়ে ওঠা সমালোচনার জবাবে বাইডেন লিখেছেন, ‘লোকেরা বলে আমি নিজের সঙ্গে প্রতারণা করছিলাম যে আমি এই বয়সে কাজটি করতে পারব। এর জবাবে আমার ভাষ্য হলো—আমি কেবল আমার দায়িত্ব পালন করছিলাম।’ 

তবে জুনের শেষভাগে ট্রাম্পের সঙ্গে সেই বিপর্যয়কর বিতর্কের কথা অকপটে স্বীকার করেছেন ৮৩ বছর বয়সি বাইডেন। তিনি জানান, বিতর্কের সময় তিনি খেই হারিয়ে ফেলেছিলেন এবং ‘আমরা অবশেষে বিগ ফার্মাকে হারিয়েছি’ এর বদলে ভুলবশত বলে ফেলেছিলেন ‘আমরা অবশেষে মেডিকেয়ারকে হারিয়েছি।’ 

এই বিতর্কের পরেই ডেমোক্রেটিক পার্টির মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। বাইডেন জানান, প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলোসি এবং সিনেটের ডেমোক্রেটিক নেতা চাক শুমারের সঙ্গে তার ব্যক্তিগত বৈঠক হয়, যেখানে তারা তাকে প্রার্থীতা প্রত্যাহার করার অনুরোধ জানান। 

ন্যান্সি পেলোসি বাইডেনকে সতর্ক করেছিলেন যে, সব জনমত জরিপ তার পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত তাই প্রবল চাপের মুখে পড়ে বাইডেন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান এবং কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেন। অবশ্য পরবর্তীতে একটি ইতালীয় রেস্তোরাঁয় দুপুরের খাবারের মাধ্যমে ন্যান্সি পেলোসির সঙ্গে তার সেই সম্পর্কের বরফও গলে যায়।

স্মৃতিকথায় বাইডেন ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আচরণে নিজের হতাশার কথাও প্রকাশ করেছেন। 

বর্তমানে চতুর্থ ধাপের প্রস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করা সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কোভিডের বিরুদ্ধে তার প্রশাসনের লড়াই এবং আফগানিস্তান থেকে বিতর্কিত সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকেও সমর্থনের কথা উল্লেখ করেছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মার্কিন অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ মুসলিম তরুণীর

মার্কিন অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ মুসলিম তরুণীর

যুক্তরাষ্ট্রে দুই মাস পর ডিজেলের দাম কমল

যুক্তরাষ্ট্রে দুই মাস পর ডিজেলের দাম কমল

একই স্যুট, একই লাল টাই— ট্রাম্পের ফ্যাশন রহস্য কী?

একই স্যুট, একই লাল টাই— ট্রাম্পের ফ্যাশন রহস্য কী?

ইরান অভিযানে ব্যর্থতা, বরখাস্ত মার্কিন যুদ্ধজাহাজের একাধিক কমান্ডার

ইরান অভিযানে ব্যর্থতা, বরখাস্ত মার্কিন যুদ্ধজাহাজের একাধিক কমান্ডার

হামলার পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

মার্কিন গোয়েন্দা তথ্য হামলার পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পড়ুন

হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি ইরানের

হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি ইরানের

২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান: শাহবাজ

২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান: শাহবাজ

জর্ডানে গির্জায় হামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জর্ডানে গির্জায় হামলায় তিনজনের মৃত্যুদণ্ড

স্টুডেন্ট ভিসা নিয়ে সুখবর দিল ঢাকার জার্মান দূতাবাস

স্টুডেন্ট ভিসা নিয়ে সুখবর দিল ঢাকার জার্মান দূতাবাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম