Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কিয়েভে ‘ব্যাপক’ রুশ হামলা, নিহত ১

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

কিয়েভে ‘ব্যাপক’ রুশ হামলা, নিহত ১

কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় প্রতিটি জেলায় শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র।  

২০২২ সালে সামরিক আগ্রাসন শুরুর পর সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে হামলার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে রাশিয়া। দেশটির অবকাঠামো বিশেষ করে জ্বালানি স্থাপনা, রেল যোগাযোগ ব্যবস্থাসহ আবাসিক এলাকাগুলোতেও হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ সশস্ত্র বাহিনী।

আজ শুক্রবার রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন শহরটির আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক। অন্যদিকে, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে জানিয়ে মেয়র ভিটালি ক্লিটস্কো এটিকে ‘ব্যাপক হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।

ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, রাশিয়ার হামলায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এ ছাড়া আরও ৪০ জেনেরও বেশি লোককে আগুন ও ধ্বংসের হাত থেকে উদ্ধার করা হয়েছে।


মেয়র ক্লিটস্কো বলেন, কিয়েভের ১০টি জেলার মধ্যে আটটি জেলার বহু ভবনে আগুন ধরে গেছে বা ধ্বংস হয়েছে। এসব জায়গায় জরুরি বিভাগের মেডিকেল দলগুলো কাজ করছে। তিনি আরও জানান, একজন গর্ভবতী নারীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরেকজন পুরুষ।

মেয়র ভিটালি ক্লিটস্কো সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেন, তাপ উৎপাদনকারী ব্যবস্থার বেশকিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর টাচেঙ্কো হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘রাশিয়ানরা আবাসিক ভবনগুলোতে হামলা চালাচ্ছে। রাজধানী কিয়েভের অনেক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে। প্রায় প্রতিটি জেলাতেই হামলা চালানো হয়েছে।’ 

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া, বিশ্বাস করেন না ট্রাম্প

ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া, বিশ্বাস করেন না ট্রাম্প

শনিবার পর্যন্ত বন্ধ থাকবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

শনিবার পর্যন্ত বন্ধ থাকবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

দক্ষিণ কোরিয়ার পরীক্ষার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

দক্ষিণ কোরিয়ার পরীক্ষার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

আরও পড়ুন

কে এই জ্ঞানেশ কুমার

কে এই জ্ঞানেশ কুমার

আইএমএফের সতর্কবার্তা ফুরোচ্ছে তেলের মজুত, চাপে বিশ্ব অর্থনীতি

ফুরোচ্ছে তেলের মজুত, চাপে বিশ্ব অর্থনীতি

ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে?

হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম