Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া, বিশ্বাস করেন না ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম

ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া, বিশ্বাস করেন না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানকে চীন ও রাশিয়া কোনো সহায়তা করছে বলে বিশ্বাস করেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানকে সহায়তা করলে চীন ও রাশিয়ার হারানোর ঝুঁকি অনেক বেশি। আর দেশ দুটি এমন কোনো সহায়তা দিলে যুক্তরাষ্ট্র তা দ্রুত জানতে পারবে।

সোমবার (১২ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প লেখেন, তার সমালোচক ও বিরোধীরা দাবি করছেন, চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে। তবে তিনি মনে করেন, এমন কিছু ঘটলেও তা খুবই সীমিত পর্যায়ে হতে পারে। তার ভাষায়, ‘আমি বিশ্বাস করি না, তারা আদৌ এমনটা করছে।’

ট্রাম্প আরও বলেন, ‘তাদের হারানোর অনেক কিছু আছে। আর তারা এমন কিছু করলে আমরা তা জানতে পারব, খুব দ্রুতই জানতে পারব।’

গত জুলাইয়েও ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধে তেহরানকে সহায়তা না করতে চীন ও রাশিয়াকে সতর্ক করেছেন তিনি। তখন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়লে তাদের জন্য তা খুব খারাপ হবে।


গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে চলমান যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোতে হামলা চালায়। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে এবং লেবাননে ইসরাইলি হামলায় হাজারো মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।

এর আগে ইরান যুদ্ধের সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘নিরপেক্ষ’ হিসেবে বর্ণনা করেছিলেন ট্রাম্প।

চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে বেইজিং। দেশটির মতে, তেহরানের ওপর ওয়াশিংটনের হামলা ইরানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে, মস্কো সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি করতে পারে।

গত মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ওয়াশিংটন সফরের সময় ট্রাম্প তাকে ইরানকে সহায়তা না করার বিষয়ে সতর্ক করেছিলেন বলে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। সে সময় চীন এ ধরনের সহায়তা দেবে না বলে আশ্বাস দিয়েছিল বলেও জানান তিনি।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চীন ইরানকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করেছে এবং চীনের সহায়তায় ইরান তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছে।

গত সেপ্টেম্বরে এমন একটি প্রতিবেদনও নাকচ করেছিলেন ট্রাম্প, যেখানে বলা হয়েছিল, জুলাইয়ে জর্ডানে মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে হামলার আগে চীনা সংস্থাগুলোর কাছ থেকে ওই ঘাঁটির স্যাটেলাইট চিত্র সংগ্রহ করেছিল ইরান। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরান চুক্তি করতে চায়, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে চায়, দাবি ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়ায় এক সপ্তাহে ইয়ানডেক্সের তিন ডাটা সেন্টারে হামলা

রাশিয়ায় এক সপ্তাহে ইয়ানডেক্সের তিন ডাটা সেন্টারে হামলা

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

আরও পড়ুন

আইএমএফের সতর্কবার্তা ফুরোচ্ছে তেলের মজুত, চাপে বিশ্ব অর্থনীতি

ফুরোচ্ছে তেলের মজুত, চাপে বিশ্ব অর্থনীতি

ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

ইলহান ওমরের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে?

হুথি কারা? কেন তারা সৌদি আরবে হামলা চালাচ্ছে?

ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া, বিশ্বাস করেন না ট্রাম্প

ইরানকে সহায়তা করছে চীন-রাশিয়া, বিশ্বাস করেন না ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম