এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:২৪ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্তের সমালোচনা করায় জেলেনস্কির প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। ট্রাম্পের দাবি, রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পথে বাধা তৈরি করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’ তিনি আরও বলেন, ইউক্রেনের এমন একজন নেতার প্রয়োজন, যিনি একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন।
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার সমালোচনা করে ট্রাম্প বলেন, এসব হামলা বন্ধ করা উচিত, কারণ এর প্রভাব বিশ্বজুড়ে পড়ছে। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সমঝোতার সুযোগ থাকলেও জেলেনস্কি তা কাজে লাগাতে পারেননি।
ট্রাম্পের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন রাশিয়ার জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করার মার্কিন সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে মতবিরোধ তীব্র হচ্ছে।
শুক্রবার ট্রাম্প জানান, রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আগামী ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখতে মস্কোর সঙ্গে সমঝোতা হয়েছে। চুক্তি অনুযায়ী, রাশিয়া প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে তিন লাখ টন ডিজেল সরবরাহ করবে। নভেম্বরে আরও পাঁচ লাখ টন সরবরাহের পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে আরও জ্বালানি সরবরাহের কথাও জানিয়েছেন ট্রাম্প।
তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জেলেনস্কি। তার আশঙ্কা, নিষেধাজ্ঞা শিথিলের ফলে রাশিয়া অতিরিক্ত রাজস্ব অর্জন করবে, যা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে এবং নতুন সামরিক সরঞ্জাম সংগ্রহে ব্যয় করা হতে পারে।
জেলেনস্কির অভিযোগ, মস্কো এই চুক্তিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ হিসেবে বিবেচনা করতে পারে। ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে প্রাণঘাতী হামলার পর তিনি বলেন, রাশিয়াকে এমন বার্তা দেওয়া উচিত নয় যে শহরগুলোতে বোমা হামলা চালিয়েও দেশটি জ্বালানি বাণিজ্যের সুবিধা পেতে পারে।

