Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দ্য ইকোনমিস্ট-এর বিশ্লেষণ

ক্ষমতা ছাড়ার আগে মরণ কামড় দেবেন ট্রাম্প?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

ক্ষমতা ছাড়ার আগে মরণ কামড় দেবেন ট্রাম্প?

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ অধ্যায় শুরু হতে চলেছে, তবে ক্ষমতা ছাড়ার আগে তিনি যে নিঃশব্দে বা নীরবে গুটিয়ে নেবেন না—এমনটাই বলছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। ‘দ্য ওয়ার্ল্ড অ্যাহেড ২০২৭’ শীর্ষক বিশেষ সংখ্যায় প্রকাশিত ‘দ্য ট্রাম্প সাগাস ফাইনাল চ্যাপ্টার’ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কীভাবে ২০২৭ সাল থেকে ট্রাম্পের উত্তরসূরির দৌড় শুরু হবে এবং কীভাবে বিশ্বজুড়ে এক ‘ট্রাম্প-পরবর্তী’ যুগের কৌতূহল তৈরি হবে।

সাময়িকীটির মতে, সামনের দিনে ট্রাম্প কোনো দুর্বল বা অকার্যকর প্রেসিডেন্ট হয়ে থাকবেন না, বরং তিনি অনেকটা ধ্বংসাত্মক ‘অ্যাংরি বার্ড’-এর মতো ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। ২০২৬ সালের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ায় মেয়াদের শেষ দুই বছর ট্রাম্পকে এক বিভক্ত সরকারের মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতিতে পিছিয়ে না গিয়ে তিনি নির্বাহী আদেশ, আইনি লড়াই এবং চোখধাঁধানো বড় বড় নির্মাণ প্রকল্পের ওপর আরও বেশি নির্ভর করবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে বাজেট নিয়ে দরকষাকষির প্রভাব সরাসরি মার্কিন শহরগুলোর ওপর পড়বে। পরিবহন, আবাসন এবং দুর্যোগ মোকাবিলায় ফেডারেল তহবিলের ওপর নির্ভরশীল শহরগুলোর বাজেট ও অবকাঠামো পরিকল্পনা এই রাজনৈতিক টানাপোড়েনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

আন্তর্জাতিক অঙ্গনেও এর ছাপ স্পষ্ট হয়ে উঠছে। ইরান যুদ্ধের অভিঘাত মধ্যপ্রাচ্যের জোট রাজনীতি বদলে দিচ্ছে, জ্বালানি প্রবাহে নতুন সমীকরণ তৈরি করছে এবং সার ও খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। সাময়িকীটির বিশ্লেষণে বলা হয়েছে, এই যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মিত্রদের আস্থা যেমন টলেছে, তেমনি শত্রুদের মনেও আগের মতো ভয় কাজ করছে না।

সব মিলিয়ে, এক অস্থির ও অনিশ্চিত বৈশ্বিক বাস্তবতার মাঝেই ট্রাম্পের শাসনামলের শেষ অধ্যায় এগিয়ে চলেছে, আর বিশ্ব তাকিয়ে আছে ট্রাম্প-পরবর্তী আমেরিকা কেমন হবে সেই প্রশ্নের দিকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ট্রাম্পের হুমকিকে পাত্তা দেয় না ইরান’

‘ট্রাম্পের হুমকিকে পাত্তা দেয় না ইরান’

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের মন্ত্রীরা

নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্পের মন্ত্রীরা

ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীতি কি আসলেই বদলাবে?

আল-জাজিরার বিশ্লেষণ ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে চায় ডেমোক্র্যাটরা, কিন্তু নীতি কি আসলেই বদলাবে?

ট্রাম্প-পুতিনের বন্ধুত্বকে হিটলারের বন্ধুত্বের সঙ্গে তুলনা

ট্রাম্প-পুতিনের বন্ধুত্বকে হিটলারের বন্ধুত্বের সঙ্গে তুলনা

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনায় ৫ বড় চমক

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনায় ৫ বড় চমক

ওপেক ছাড়তে ২ দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

ওপেক ছাড়তে ২ দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

দ্য ইকোনমিস্ট-এর বিশ্লেষণ ক্ষমতা ছাড়ার আগে মরণ কামড় দেবেন ট্রাম্প?

ক্ষমতা ছাড়ার আগে মরণ কামড় দেবেন ট্রাম্প?

স্বর্ণের চেয়েও রূপার দাম বেশি কমেছে

স্বর্ণের চেয়েও রূপার দাম বেশি কমেছে

আল-জাজিরার বিশ্লেষণ মার্কিন সেনাদের ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার করেছিল ইরান?

মার্কিন সেনাদের ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার করেছিল ইরান?

প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, বিনিময়ে যা চাইলেন

প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, বিনিময়ে যা চাইলেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম