Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আল-জাজিরার বিশ্লেষণ

মার্কিন সেনাদের ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার করেছিল ইরান?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

মার্কিন সেনাদের ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার করেছিল ইরান?

ছবি: সংগৃহীত

Advertisement

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যখন ইরানের ওপর যৌথ হামলা শুরু করে, তখন মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে তেহরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ছিল অত্যন্ত দ্রুত এবং ভয়াবহ। যুদ্ধের শুরুর সেই দিনগুলোতে নিজের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার পর ইরান যে ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ ব্যবহার করে মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছিল, এবার সেই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ব্যক্তি জানিয়েছেন, মার্কিন-ইসরাইলি হামলায় নিজস্ব যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান যে অননুমোদিতভাবে স্টারলিংক ব্যবহার করেছে—তা জানতে পেরে ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন ইলন মাস্ক। স্টারলিংক হলো বিশ্বের বৃহত্তম স্যাটেলাইট নেটওয়ার্ক, যা ছোট রিসিভারের মাধ্যমে দুর্গম অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেয়। ইরানে এই সেবার কোনো লাইসেন্স না থাকলেও দেশটিতে এর সংযোগ সক্রিয় রয়েছে।

ওয়াশিংটন পোস্টের এই অনুসন্ধানী প্রতিবেদনটি মূলত চারজন সংশ্লিষ্ট ব্যক্তির তথ্যের ওপর ভিত্তি করে তৈরি, যারা মাস্ক বা অন্যান্য সংস্থার রোষানলে পড়ার ভয়ে নাম প্রকাশ করতে চাননি। প্রতিবেদনটি আধুনিক যুদ্ধক্ষেত্রে স্টারলিংক প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা স্পষ্ট করে তুলে ধরেছে। শুধু ইরানই নয়, মার্কিন সামরিক বাহিনীও এই প্রযুক্তি নিজেদের সুবিধামতো ব্যবহার করেছে বলে জানা গেছে। এক সূত্রের দাবি, মার্কিন বাহিনী স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করলেও, খরচ বাঁচাতে তারা কেবল স্থল অভিযানের জন্য নির্ধারিত একটি সস্তা প্যাকেজ ব্যবহার করে একমুখী বা সুইসাইড ড্রোন পরিচালনা করছিল।

এ ছাড়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি গোপন প্রতিবেদনেও ইরানি সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তৈরি ওই প্রতিবেদনের বরাতে এক ব্যক্তি জানান, মার্কিন বাহিনী যখন ইরানের প্রথাগত যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই বিকল্প যোগাযোগ মাধ্যম হিসেবে স্টারলিংককে বেছে নেয় তেহরান। অবশ্য সংবাদমাধ্যম আল জাজিরা স্বতন্ত্রভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচায় করতে পারেনি।

ইরান ঠিক কোথায় এই প্রযুক্তি ব্যবহার করেছিল, সে বিষয়েও কিছু তথ্য মিলেছে। গত ১ মার্চ, অর্থাৎ যুদ্ধ শুরুর ঠিক পরদিন কুয়েতের শুয়াইবা বন্দরে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানে ইরানের একটি একমুখী ড্রোন। ওই হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন, যা এই যুদ্ধের শুরু থেকে মার্কিন বাহিনীর ওপর হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলা। কুয়েতের সেই হামলাসহ অন্যান্য অভিযানে ইরান স্টারলিংক ব্যবহার করেছিল কি না, সে বিষয়ে ওয়াশিংটন পোস্ট জানতে চাইলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারককারী সংস্থা সেন্টকম কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা ওই হামলার তদন্ত শেষ করেছে, তবে ফলাফল এখনো জনসমক্ষে প্রকাশ করেনি।

এদিকে, পেন্টাগনের মুখপাত্র কিংসলে উইলসন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, প্রতিরক্ষা দপ্তরের জনসংযোগ বিভাগ হেগসেথের কাছে পাঠানো সেন্টকমের এমন কোনো প্রতিবেদন সম্পর্কে অবগত নয়। সামগ্রিকভাবে ইরান তাদের অভিযানে স্টারলিংক ব্যবহার করছে কি না, সে বিষয়েও তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এখন পর্যন্ত ইরান বা স্পেসএক্স—কোনো পক্ষই এই প্রতিবেদনের বিষয়ে মুখ খোলেনি।

বিশ্বের ১৬০টিরও বেশি দেশে অনুমোদিত ও যাচাইকৃত পরিবেশকদের মাধ্যমে স্টারলিংকের ইন্টারনেট সেবা পাওয়া যায়। মজার বিষয় হলো, গত জানুয়ারিতে ইরানজুড়ে চলা বিক্ষোভের সময় তেহরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিলে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সরকারই গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাচার করেছিল। পরবর্তীতে গত মাসে ইরান সরকার স্টারলিংকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে এবং এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার ও টার্মিনাল বিতরণের শাস্তি হিসেবে জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখে।

ওয়াশিংটন পোস্টের তথ্যমতে, ইরান কর্তৃক এই প্রযুক্তি ব্যবহারের ঘটনার কয়েক সপ্তাহ পর মাস্ক ও স্পেসএক্স তাদের বিক্রয় নেটওয়ার্কে বাড়তি কড়াকড়ি আরোপ করে। নতুন নিয়মে, যারা টার্মিনাল কিনছেন এবং সেবা চালু করছেন, তাদের সঠিক পরিচয় নিশ্চিত করা পরিবেশকদের জন্য বাধ্যতামূলক করা হয়। তবে স্টারলিংক সেবার সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি মনে করেন, টার্মিনালগুলো একবার সাধারণ মানুষের হাতে চলে গেলে সেগুলো শত্রুপক্ষের হাতে পড়া বা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার ঝুঁকি পুরোপুরি নির্মূল করা কোম্পানির পক্ষে প্রায় অসম্ভব।

যুদ্ধক্ষেত্রে স্টারলিংকের এমন ব্যবহার অবশ্য এটাই প্রথম নয়। ইউক্রেনের এক সাবেক কর্মকর্তা জানিয়েছেন, রুশ ড্রোনের ডানায় স্টারলিংক টার্মিনাল বসানো থাকার ভিডিও ফুটেজ পাওয়ার পর কিয়েভ ইলন মাস্ককে এর ব্যবহার বন্ধ করার অনুরোধ জানিয়েছিল। এ ছাড়া সুদানের গৃহযুদ্ধেও স্টারলিংক ব্যবহৃত হয়েছে। নিয়ম অনুযায়ী, সাধারণ স্টারলিংক চুক্তির আওতায় স্পেসএক্সের বিশেষ অনুমতি ছাড়া কোনো ড্রোন বা চালকবিহীন যান নিয়ন্ত্রণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেবল মার্কিন সরকার পরিচালিত সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’-এর মাধ্যমেই আক্রমণাত্মক সামরিক কার্যক্রম চালানোর অনুমতি রয়েছে, যা ওয়াশিংটন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভকে ব্যবহারের সুযোগ দিয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাস্কের স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধেই ইরানের অভিযান!

ওয়াশিংটন পোস্টের অনুসন্ধান মাস্কের স্টারলিংক দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধেই ইরানের অভিযান!

‘ট্রাম্পের হুমকিকে পাত্তা দেয় না ইরান’

‘ট্রাম্পের হুমকিকে পাত্তা দেয় না ইরান’

নৌবাহিনীকে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সাজাচ্ছে ইরান

নৌবাহিনীকে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সাজাচ্ছে ইরান

‘মিনাবের স্কুলে হামলা কখনো ভুলব না’

‘মিনাবের স্কুলে হামলা কখনো ভুলব না’

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

মধ্যপ্রাচ্যে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া, জানাল ইরান

মধ্যপ্রাচ্যে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া, জানাল ইরান

আরও পড়ুন

স্বর্ণের চেয়েও রূপার দাম বেশি কমেছে

স্বর্ণের চেয়েও রূপার দাম বেশি কমেছে

আল-জাজিরার বিশ্লেষণ মার্কিন সেনাদের ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার করেছিল ইরান?

মার্কিন সেনাদের ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার করেছিল ইরান?

প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, বিনিময়ে যা চাইলেন

প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, বিনিময়ে যা চাইলেন

ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম