Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটিগুলো ইরানের হামলায় ধ্বংস হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এখন আফ্রিকার দিকে পা বাড়াচ্ছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের নাগাল এড়াতে ওয়াশিংটন এখন কেনিয়া ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে নতুন সামরিক ঘাঁটি তৈরির ছক কষছে।

পশ্চিম এশিয়া সংবাদ সংস্থাকে (ওয়ানা) দেওয়া এক বক্তব্যে মোহেব্বি বলেন, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ঘাঁটি ইতোমধ্যে ইরানের হামলায় গুঁড়িয়ে গেছে, আর বাকিগুলোও আর ব্যবহারের অবস্থায় নেই। মূলত নিজেদের নিরাপদ রাখতেই পেন্টাগন এখন আফ্রিকায় নতুন ঠিকানা খুঁজছে।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের খবরেও বলা হয়েছে, গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে তেহরানের হামলায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

তবে ইরানের এমন দাবিকে পাত্তা দিচ্ছে না ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, ইরানের ছোড়া বেশিরভাগ হামলাই তারা মাঝপথে রুখে দিয়েছে এবং তাদের সামরিক শক্তি এখনো আগের মতোই অটুট আছে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

বিশ্বের যেকোনো সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইরান: আইআরজিসি

বিশ্বের যেকোনো সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইরান: আইআরজিসি

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত

ভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে তেহরান, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

ভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে তেহরান, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান

আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান

ইরানের ক্ষেপণাস্ত্র ‘পার্সিয়ান কার্পেটের চেয়েও খাঁটি’: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র ‘পার্সিয়ান কার্পেটের চেয়েও খাঁটি’: আইআরজিসি

আরও পড়ুন

ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০

মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০

চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কায় ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কায় ভারত

‘স্বর্ণের ভরি হতে পারে পৌনে ৫ লাখ টাকা’

‘স্বর্ণের ভরি হতে পারে পৌনে ৫ লাখ টাকা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম