Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কায় ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কায় ভারত

ছবি: সংগৃহীত

Advertisement

চীন এবং তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ শক্তি বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রামানি। নিজের কৌশলগত অবস্থান ধরে রাখতে ভারতকেও মহাকাশভিত্তিক সামরিক প্রযুক্তি দ্রুত উন্নত করার ওপর জোর দিয়েছেন তিনি। গত শুক্রবার দিল্লির বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই সতর্কবার্তা দেন।

জেনারেল সুব্রামানি বলেন, চীনের সহযোগিতায় পাকিস্তানের মহাকাশ কর্মসূচি এগিয়ে চলেছে। পাশাপাশি পাকিস্তানের মহাকাশ সংস্থা ‘সুপারকো’ নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে এবং তুরস্কের কাছ থেকেও তারা সহায়তা পাবে বলে ধারণা করা যায়। তিনি জানান, ‘অপারেশন সিঁদুর’-এর সময় ও পরবর্তীতে পাকিস্তান, চীন ও তুরস্কের মধ্যে যে সামরিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, তা ভারতের নিরাপত্তার জন্য একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তার মতে, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং দিকনির্দেশনা ও সময় নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে চীনের যে উন্নত প্রযুক্তি আছে, পাকিস্তান তা ব্যবহারের সুযোগ পেতে পারে। এটি হলে যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের শক্তি ও নজরদারির ক্ষমতা অনেক বেড়ে যাবে। তাই ভারতের কৌশলগত পরিকল্পনায় এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং নিজেদের নজরদারি ও মহাকাশ সক্ষমতা আরও বাড়াতে হবে।

এই চ্যালেঞ্জ সামলাতে ভারতের ‘স্পেস বেসড সার্ভেইল্যান্স’ (এসবিএস) ফেজ-৩ প্রকল্পের কথা তুলে ধরেন সিডিএস। এই পরিকল্পনার আওতায় আগামী তিন বছরে ৫২টি বিশেষ সামরিক স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ভারত। ২৬ হাজার ৯৬৮ কোটি রুপির এই প্রকল্পে ২১টি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করবে ইসরো এবং বাকি ৩১টি স্যাটেলাইটের দায়িত্ব পালন করবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো।

এ ছাড়া চীনের দ্রুত বাড়তে থাকা মহাকাশ শক্তির কথাও উল্লেখ করেন জেনারেল সুব্রামানি। তিনি জানান, বেইজিং এমন প্রযুক্তি তৈরি করছে যা প্রতিপক্ষের স্যাটেলাইটে আঘাত হানতে বা সেগুলোর যোগাযোগ ব্যবস্থা নষ্ট করতে পারে। তাই আধুনিক যুদ্ধে টিকে থাকতে এবং এগিয়ে থাকতে ভারতকে মহাকাশ, নজরদারি ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ চালিয়ে যেতে হবে, কারণ এখন স্থল, জল ও আকাশের মতো মহাকাশেও শক্তিশালী থাকা সমান জরুরি।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেষমেষ সীমান্ত দিয়েই ফিরবেন হাসিনা?

শেষমেষ সীমান্ত দিয়েই ফিরবেন হাসিনা?

নতুন উড়ন্ত গাড়ি বাজারে আনছে চীন, লাগবে না রানওয়ে

নতুন উড়ন্ত গাড়ি বাজারে আনছে চীন, লাগবে না রানওয়ে

স্ট্যালিনকে পাশে টানতে মরিয়া মমতা-রাহুল, আসন পুনর্বিন্যাসে কি শেষ পর্যন্ত জয়ী হবেন মোদি?

স্ট্যালিনকে পাশে টানতে মরিয়া মমতা-রাহুল, আসন পুনর্বিন্যাসে কি শেষ পর্যন্ত জয়ী হবেন মোদি?

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

পক্ষপাতের অভিযোগ মেটার কার্যালয়ের সামনে কংগ্রেসের বিক্ষোভ

পক্ষপাতের অভিযোগ মেটার কার্যালয়ের সামনে কংগ্রেসের বিক্ষোভ

যে ২ সীমান্তে নজর হাসিনার

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন যে ২ সীমান্তে নজর হাসিনার

আরও পড়ুন

চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কায় ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের ‘সামরিক বন্ধুত্ব’, শঙ্কায় ভারত

‘স্বর্ণের ভরি হতে পারে পৌনে ৫ লাখ টাকা’

‘স্বর্ণের ভরি হতে পারে পৌনে ৫ লাখ টাকা’

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম