Logo
Logo
×

Advertisement

জাতীয়

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকার অপরাধজগতের পরিচিত মুখ শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’-এর গ্রেফতারের খবর প্রকাশ করেছে সুইডেনের জনপ্রিয় পত্রিকা ‘আফটনব্লাডেট’। শনিবার (২৮ নভেম্বর) পত্রিকাটির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে ৬৪ বছর বয়সি আসলামের অপরাধের অতীত, জেলজীবন ও সাম্প্রতিক আটকের গল্প তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। প্রায় এক মাস নজরদারির পর তাকে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আশির দশকে ঢাকার অপরাধজগতে উঠে আসা আসলামের বিরুদ্ধে ৯টি খুনসহ মোট ২২টি মামলা রয়েছে। ১৯৯৭ সালে গ্রেফতারের পর টানা ২৭ বছর জেল খেটে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন।

আসলামের প্রথম স্ত্রী সুইডেনে থাকতেন এবং তিনি নিজেও সেখানে কয়েক বছর কাটিয়েছিলেন। সেই সূত্রেই তার নামের সঙ্গে ‘সুইডেন’ যুক্ত হয়। তবে এবার তাকে ধরা হয়েছে গত ২৮ এপ্রিল ঢাকার নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন খুনের মামলায়। পুলিশের ধারণা, গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটন খুন হন। জিজ্ঞাসাবাদের জন্য আদালত আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ১৮৩০ সালে প্রতিষ্ঠিত ‘আফটনব্লাডেট’ সুইডেনের অন্যতম পুরোনো ও বহুল পঠিত একটি সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের নানা খবর ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে থাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীর মিরপুর-১০ এ বাসে আগুন

রাজধানীর মিরপুর-১০ এ বাসে আগুন

কে এই শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

কে এই শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

ঢাকায় অপরাধ কমেছে, গোয়েন্দা নজরদারি জোরদার: ডিবি

ঢাকায় অপরাধ কমেছে, গোয়েন্দা নজরদারি জোরদার: ডিবি

বিপথে শৈশব

দারিদ্র্য, বন্ধুর প্রভাব ও গ্যাং কালচার বিপথে শৈশব

শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাধমুক্ত করতে নবীজির সিরাতচর্চার আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাধমুক্ত করতে নবীজির সিরাতচর্চার আহ্বান

বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা

বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা

আরও পড়ুন

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম