Logo
Logo
×

Advertisement

জাতীয়

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

Icon

বাসস

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

Advertisement

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেফতার ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ নভেম্বর) তিন দিনের রিমান্ড শেষে ডরিনকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৬ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেফতার করা হয়। একই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। আসামিরা পরস্পর যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’, মৃত্যুর আগে বলেছিল তূর্য

‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’, মৃত্যুর আগে বলেছিল তূর্য

ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

কারাগার থেকেই প্রতিবন্ধী সন্তানকে শেষ বিদায় দিলেন যুব মহিলা লীগ নেত্রী

কারাগার থেকেই প্রতিবন্ধী সন্তানকে শেষ বিদায় দিলেন যুব মহিলা লীগ নেত্রী

৩ দিনের রিমান্ডে আনারকন্যা ডরিন

৩ দিনের রিমান্ডে আনারকন্যা ডরিন

জামিনে মুক্ত হয়েই প্রতিশোধের কোপ, প্রাণ গেল গৃহবধূর

জামিনে মুক্ত হয়েই প্রতিশোধের কোপ, প্রাণ গেল গৃহবধূর

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

আরও পড়ুন

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

সুইডিশ পত্রিকায় ‘সুইডেন আসলামকে’ নিয়ে সংবাদ

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম