Logo
Logo
×

Advertisement

জাতীয়

৩ দিনের রিমান্ডে আনারকন্যা ডরিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

৩ দিনের রিমান্ডে আনারকন্যা ডরিন

Advertisement

ঝিনাইদহ-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে ডরিনকে আদালতে হাজির করা হয়। এরপর পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক শাহাদাত হোসেন নাফিজ।

তার আগে বুধবার রাতে ঢাকার লালমাটিয়ার একটি বাসা থেকে ডরিনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আসামি ডরিনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে ডরিনের জড়িত থাকার প্রমাণও পাওয়া যায়। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন প্রয়োজন। বিশেষ করে ককটেল কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কার নির্দেশে ছিল। অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করা, দুষ্কৃতকারীদের গ্রেফতারের জন্য ডরিনকে পাঁচদিনের রিমান্ড প্রয়োজন।

রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। উভয়পক্ষের শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ৯ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য ও বড় ধরনের নাশকতা ঘটানোর উদ্দেশে একত্রিত হন। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। 

এ ঘটনার সত্যতা যাচাই রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারেন, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা জনসাধারণের জীবন বিপন্ন ও ত্রাস সৃষ্টি করার উদ্দেশে ককটেল বোমা বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় মামলা করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক এমপির ক্যাশিয়ার থেকে নাশকতার পরিকল্পনাকারী, কে এই ‘কাইল্যা তছলিম’

সাবেক এমপির ক্যাশিয়ার থেকে নাশকতার পরিকল্পনাকারী, কে এই ‘কাইল্যা তছলিম’

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা

নিউইয়র্ক টাইমস সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে হাসিনার সমর্থকরা

ছাত্রদল পরিচয়ে দাপট, বাস আটকে যাত্রীদের দেওয়ালেন ‘জয় বাংলা’ স্লোগান!

ছাত্রদল পরিচয়ে দাপট, বাস আটকে যাত্রীদের দেওয়ালেন ‘জয় বাংলা’ স্লোগান!

আরও পড়ুন

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী গঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

গঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

৩ দিনের রিমান্ডে আনারকন্যা ডরিন

৩ দিনের রিমান্ডে আনারকন্যা ডরিন

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম