Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাধমুক্ত করতে নবীজির সিরাতচর্চার আহ্বান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাধমুক্ত করতে নবীজির সিরাতচর্চার আহ্বান

Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাধমুক্ত করতে নবীজির (সা.) সিরাতচর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির। 

তিনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে মহানবী হজরত মুহাম্মদের (সা.) জীবনাদর্শ অধ্যয়ন ও অনুসরণের প্রবণতা বাড়াতে হবে। তার আদর্শ ব্যক্তিজীবনে বাস্তবায়ন করা গেলে আগামীর বাংলাদেশ সুন্দর ও সমৃদ্ধ হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেট নগরীর একটি হোটেলে ছাত্র জমিয়ত বাংলাদেশ এমসি কলেজ শাখা আয়োজিত ‘সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আদর্শ ও চেতনা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাআদ বিন জাকির বলেন, আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তার পবিত্র জীবনী বা সিরাত শুধু জানার বিষয় নয়; বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার বিষয়। একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে নবীজির (সা.) সত্যবাদিতা, আমানতদারিতা, শৃঙ্খলাবোধ, উত্তম চরিত্র ও জ্ঞানার্জনের প্রতি আগ্রহ নিজেদের জীবনে ধারণ করতে হবে।

তিনি বলেন, প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান, নৈতিকতা ও উত্তম চরিত্রের সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা। এ জন্য নিয়মিত সিরাত অধ্যয়ন এবং নবীজির আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান তাকি বলেন, রাসুলুল্লাহ (সা.) কীভাবে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তৎকালীন কায়সার ও কিসরার সাম্রাজ্যের পতনের প্রেক্ষাপট কী ছিল, তা থেকে শিক্ষা নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

এমসি কলেজ ছাত্র জমিয়তের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ও মেহেদী হাসান চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক আহমদ সগীর, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক ফখর উদ্দিন, যুব জমিয়ত সিলেট মহানগরীর সিনিয়র সহসভাপতি বেলাল আহমদ চৌধুরী ও জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক নাইম আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে একটি ল্যাপটপ, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি স্মার্টফোন এবং তৃতীয় স্থান অধিকারীকে একটি বাইসাইকেল দেওয়া হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন

শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি

মাদরাসায় শিশু সুরক্ষায় কঠোর নীতিমালা ও জবাবদিহি জরুরি: আজহারী

মাদরাসায় শিশু সুরক্ষায় কঠোর নীতিমালা ও জবাবদিহি জরুরি: আজহারী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

আগামীর প্রত্যয়ে বাউবি

আগামীর প্রত্যয়ে বাউবি

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

আরও পড়ুন

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

‘পটিয়ায় কেউ মেয়ে দেবেন না’ স্ট্যাটাস ভাইরাল

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

নিজ বাড়িতে এলজি ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়লেন যুবদল নেতা

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

চাচার বাড়িতে ডেকে ভাতিজাকে হত্যা, বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

ডেপুটি স্পিকারের উদ্যোগে গতি পেল জারিয়া-দুর্গাপুর রেললাইন প্রকল্প

ডেপুটি স্পিকারের উদ্যোগে গতি পেল জারিয়া-দুর্গাপুর রেললাইন প্রকল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম