Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পক্ষপাতের অভিযোগ মেটার কার্যালয়ের সামনে কংগ্রেসের বিক্ষোভ

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

পক্ষপাতের অভিযোগ মেটার কার্যালয়ের সামনে কংগ্রেসের বিক্ষোভ

প্রতিষ্ঠান মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির স্বার্থে কাজ করার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিরোধী দল কংগ্রেসের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। 

ভারতের হরিয়ানা রাজ্যে মেটার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোর কণ্ঠরোধ এবং তাদের বক্তব্য প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে এ বিক্ষোভের আয়োজন করে কংগ্রেসের যুব শাখা।

বিক্ষোভকারীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধী দলগুলোর রাজনৈতিক বক্তব্য, প্রচার ও সরকারের সমালোচনামূলক বিষয়বস্তু প্রচারের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে মেটা। প্রতিষ্ঠানটি ক্ষমতাসীন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক স্বার্থ রক্ষায় কাজ করছে বলেও দাবি তাদের।

কংগ্রেস নেতাকর্মীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধী দলের নেতাদের বক্তব্য ও রাজনৈতিক প্রচারণার বিষয়বস্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর ফলে বিরোধী দলগুলোর মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে।


তাদের মতে, একটি গণতান্ত্রিক দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে সব রাজনৈতিক দলের সমানভাবে মতপ্রকাশের সুযোগ থাকা জরুরি। কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক।

বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে জলকামান ব্যবহার করে পুলিশ। এতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভারতের বাজারে মেটার প্রভাব

মেটার জন্য ভারত অন্যতম বৃহৎ বাজার। দেশটির কোটি কোটি মানুষ ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রাজনৈতিক প্রচার, জনমত গঠন থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা—সব ক্ষেত্রেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর গুরুত্ব দিন দিন বাড়ছে।

ফলে এসব প্ল্যাটফর্মে রাজনৈতিক বক্তব্যের প্রচার, বিষয়বস্তু নিয়ন্ত্রণ এবং বিভিন্ন দলের প্রতি আচরণ নিয়ে বিতর্কও বাড়ছে।


মেটার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক কণ্ঠস্বর দমনের অভিযোগ তুলে কংগ্রেসের এই বিক্ষোভ ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

তবে কংগ্রেসের এসব অভিযোগের বিষয়ে মেটা কর্তৃপক্ষের কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে ২ সীমান্তে নজর হাসিনার

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন যে ২ সীমান্তে নজর হাসিনার

মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

মন্দিরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

ভারতে পাকিস্তানের নতুন কূটনীতিক মোয়াজ্জেম আলী

ভারতে পাকিস্তানের নতুন কূটনীতিক মোয়াজ্জেম আলী

বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, ব্যাপক সংঘর্ষ

বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, ব্যাপক সংঘর্ষ

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, রাজনীতিকের এলাহিকাণ্ড

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, রাজনীতিকের এলাহিকাণ্ড

প্রথমে রাজি না হলেও পরে কেন নেতৃত্ব দিতে সম্মত হন রোহিত ?

প্রথমে রাজি না হলেও পরে কেন নেতৃত্ব দিতে সম্মত হন রোহিত ?

আরও পড়ুন

পক্ষপাতের অভিযোগ মেটার কার্যালয়ের সামনে কংগ্রেসের বিক্ষোভ

পক্ষপাতের অভিযোগ মেটার কার্যালয়ের সামনে কংগ্রেসের বিক্ষোভ

ইতিহাসের সর্বনিম্নে ইরানি রিয়াল, এক ডলারের মূল্য ৩০ লাখ!

ইতিহাসের সর্বনিম্নে ইরানি রিয়াল, এক ডলারের মূল্য ৩০ লাখ!

জাতিসংঘের বিশেষজ্ঞকে ঢুকতে দিল না কোস্টারিকা, বিমানবন্দরে কাটালেন দুই রাত

জাতিসংঘের বিশেষজ্ঞকে ঢুকতে দিল না কোস্টারিকা, বিমানবন্দরে কাটালেন দুই রাত

টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা

টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম