Logo
Logo
×

Advertisement

ভারত

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক, আদালতে পুলিশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক, আদালতে পুলিশ

কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিল্লির একটি আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশের দাবি, ১৯৮০ সালে ভারতের নাগরিক না হওয়া সত্ত্বেও ভোটার তালিকায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নাম ছিল।

আদালতে দেওয়া ওই প্রতিবেদনে পুলিশ জানায়, ১৯৮০ সালে সোনিয়া গান্ধী ভারতীয় নাগরিক ছিলেন না। তবে ওই বছরই ভোটার তালিকায় তার নাম ছিল। ১৯৮৩ সালে তিনি ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন। জেলা ম্যাজিস্ট্রেট ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি যাচাই করে নিশ্চিত করেছে বলেও জানিয়েছে পুলিশ।


এর আগে, ১৯৮৩ সালের এপ্রিলে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার প্রায় তিন বছর আগে ভোটার তালিকায় কংগ্রেস নেত্রীর নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগে করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আইপি এস্টেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (এসএইচও) কাছে তদন্তের অগ্রগতি প্রতিবেদন (এটিআর) চেয়েছিলেন।

অভিযোগে বলা হয়, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ১৯৮০ সালে ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম অন্তর্ভুক্ত হয়েছিল। তিনি ভারতীয় নাগরিক না থাকা অবস্থায় কীভাবে ভোটার তালিকায় তার নাম উঠেছিল, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগকারী এটিকে জালিয়াতির সম্ভাব্য ঘটনা হিসেবে উল্লেখ করে পুলিশি তদন্তের আবেদন জানিয়েছেন।

এদিকে, তদন্ত শেষ করতে দিল্লি পুলিশকে আরও সময় দিয়েছেন আদালত। আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি তুঘলক রোড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও আদালতে তলব করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশকে কেন পরাজিত করতে পারবে না ভারত, জানালেন নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ

বাংলাদেশকে কেন পরাজিত করতে পারবে না ভারত, জানালেন নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ

আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

এমপিদের ভয় দেখানোর অভিযোগ, দিল্লি যাচ্ছেন মমতা

এমপিদের ভয় দেখানোর অভিযোগ, দিল্লি যাচ্ছেন মমতা

গ্যাংস্টার প্রেমিককে হত্যা করতে প্রতিপক্ষকে নিয়ে আসেন প্রেমিকা, অতঃপর…

গ্যাংস্টার প্রেমিককে হত্যা করতে প্রতিপক্ষকে নিয়ে আসেন প্রেমিকা, অতঃপর…

১৯৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ১৯৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়

‘বুলডোজার চালাতে সাহস লাগে’, সমালোচকদের যোগী

‘বুলডোজার চালাতে সাহস লাগে’, সমালোচকদের যোগী

আরও পড়ুন

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক, আদালতে পুলিশ

সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে নতুন বিতর্ক, আদালতে পুলিশ

আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

আসন পুনর্বিন্যাসে অনড় বিরোধীরা, রাহুলের কড়া বার্তা

এবার পশ্চিমবঙ্গের মাদ্রাসায় শুক্রবারের ছুটি বাতিল

এবার পশ্চিমবঙ্গের মাদ্রাসায় শুক্রবারের ছুটি বাতিল

এমপিদের ভয় দেখানোর অভিযোগ, দিল্লি যাচ্ছেন মমতা

এমপিদের ভয় দেখানোর অভিযোগ, দিল্লি যাচ্ছেন মমতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম