Logo
Logo
×

Advertisement

ভারত

‘বুলডোজার চালাতে সাহস লাগে’, সমালোচকদের যোগী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

‘বুলডোজার চালাতে সাহস লাগে’, সমালোচকদের যোগী

ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি: সংগৃহীত

Advertisement

সমালোচনা সত্ত্বে বুলডোজার নিয়ে ফের মুখ খুলেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, বুলডোজার নিয়ে কথা বলা সহজ, কিন্তু সবাই এর স্টিয়ারিং ধরতে পারেন না। বুলডোজার চালাতে লাগে সাহস এবং কাজটি শেষ করার দৃঢ় সংকল্প প্রয়োজন।

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি যখন জোরদার হচ্ছে, তখন এনডিটিভির ক্রিয়েটরস মঞ্চে দেওয়া এক সাক্ষাৎকারে বুলডোজার নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

যোগী আদিত্যনাথ বলেন, ‘বুলডোজার নিয়ে কথা বলা সহজ, কিন্তু সবাই এর স্টিয়ারিং ধরতে পারেন না। এটি চালাতে সাহস এবং কাজটি শেষ করার দৃঢ় সংকল্প থাকা প্রয়োজন।’

বিজেপির নির্বাচনি সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি গোরখপুরে দলটির ফলাফলের কথা তুলে ধরেন। যোগী বলেন, সমাজবাদী পার্টি ক্ষমতায় থাকাকালেও গোরখপুরে বিজেপি জয় পেয়েছিল। অন্যদিকে সমাজবাদী পার্টির প্রার্থীরা জামানত হারিয়েছিলেন।


তিনি আরও বলেন, ‘২০১৭ ও ২০২২ সালেও একই ঘটনা ঘটেছে। ২০২৪ সালেও গোরখপুরের সব আসনে বিজেপি জয় পেয়েছে।’

যোগী আদিত্যনাথ বলেন, ‘আমি শুধু গোরখপুরের কথা বলছি না। পুরো উত্তরপ্রদেশই আমার ঘর। রাজ্যের সব আসনেই বিজেপি ও তার মিত্ররা একই ধরনের ফল অর্জন করবে।’

উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের সঙ্গে বুলডোজার একটি পরিচিত প্রতীকে পরিণত হয়েছে। তার প্রশাসন অপরাধীদের সম্পত্তি এবং অবৈধ দখলদারত্ব উচ্ছেদে বারবার বুলডোজার ব্যবহার করেছে। বিশেষ করে মুসলিমরা তার সরকারের রোষের শিকার বলে অভিযোগ রয়েছে।

তবে এ ধরনের কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও হয়েছে। এসব অভিযানে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং পদক্ষেপের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ ও দেশসংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন। এর মধ্যে ছিল রাজ্য নিয়ে তার সরকারের পরিকল্পনা, নারীদের জন্য সংরক্ষণ এবং প্রস্তাবিত নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপিদের ভয় দেখানোর অভিযোগ, দিল্লি যাচ্ছেন মমতা

এমপিদের ভয় দেখানোর অভিযোগ, দিল্লি যাচ্ছেন মমতা

গ্যাংস্টার প্রেমিককে হত্যা করতে প্রতিপক্ষকে নিয়ে আসেন প্রেমিকা, অতঃপর…

গ্যাংস্টার প্রেমিককে হত্যা করতে প্রতিপক্ষকে নিয়ে আসেন প্রেমিকা, অতঃপর…

১৯৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ১৯৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বাংলাদেশের ক্ষতি, সুবিধা পাচ্ছে ভারত

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বাংলাদেশের ক্ষতি, সুবিধা পাচ্ছে ভারত

হোয়াটসঅ্যাপে ভুয়া বিয়ের নিমন্ত্রণ, ফাঁদে পড়ে ১০ লাখ টাকা হারালেন যুবক

হোয়াটসঅ্যাপে ভুয়া বিয়ের নিমন্ত্রণ, ফাঁদে পড়ে ১০ লাখ টাকা হারালেন যুবক

রোহিঙ্গাদের ফেরত নিতে কেন মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত?

রোহিঙ্গাদের ফেরত নিতে কেন মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত?

আরও পড়ুন

এমপিদের ভয় দেখানোর অভিযোগ, দিল্লি যাচ্ছেন মমতা

এমপিদের ভয় দেখানোর অভিযোগ, দিল্লি যাচ্ছেন মমতা

ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষণ শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বাংলাদেশে সহিংসতা কেন, এতে ভারতের ভূমিকা কী?

শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বাংলাদেশে সহিংসতা কেন, এতে ভারতের ভূমিকা কী?

গ্যাংস্টার প্রেমিককে হত্যা করতে প্রতিপক্ষকে নিয়ে আসেন প্রেমিকা, অতঃপর…

গ্যাংস্টার প্রেমিককে হত্যা করতে প্রতিপক্ষকে নিয়ে আসেন প্রেমিকা, অতঃপর…

‘বুলডোজার চালাতে সাহস লাগে’, সমালোচকদের যোগী

‘বুলডোজার চালাতে সাহস লাগে’, সমালোচকদের যোগী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম