Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে পাকিস্তানের নতুন কূটনীতিক মোয়াজ্জেম আলী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম

ভারতে পাকিস্তানের নতুন কূটনীতিক মোয়াজ্জেম আলী

মোয়াজ্জেম আলী। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতে নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স (অস্থায়ী কূটনৈতিক প্রতিনিধি) নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান। এ পদে মোয়াজ্জেম আলীকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। আগামী কয়েক দিনের মধ্যেই তিনি নয়াদিল্লিতে গিয়ে নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের রিয়াদে পাকিস্তান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন হিসেবে দায়িত্ব পালন করছেন মোয়াজ্জেম আলী।

ভারতে নিযুক্ত বর্তমান কূটনীতিকের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হবেন মোয়াজ্জেম। নতুন দায়িত্ব বুঝে নিতে শিগগিরই তার নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে।


ভারতে পাকিস্তানের বর্তমান চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ ওয়ারাইচ আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। দেশটিতে তার দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পাকিস্তানে ফেরার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া হতে পারে।

এই কূটনৈতিক রদবদলের ফলে নয়াদিল্লিতে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন মোয়াজ্জেম আলী। অন্যদিকে, ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব নিতে পারেন সাদ ওয়ারাইচ।


ভারতে পাকিস্তানের কূটনৈতিক প্রতিনিধিত্বে পরিবর্তন আনতেই এ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, রাজনীতিকের এলাহিকাণ্ড

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, রাজনীতিকের এলাহিকাণ্ড

প্রথমে রাজি না হলেও পরে কেন নেতৃত্ব দিতে সম্মত হন রোহিত ?

প্রথমে রাজি না হলেও পরে কেন নেতৃত্ব দিতে সম্মত হন রোহিত ?

কলকাতায় মমতার দলের সদর দপ্তর সিলগালা

কলকাতায় মমতার দলের সদর দপ্তর সিলগালা

সেঞ্চুরি করার পরও বাবর আজমকে ভর্ৎসনা করেছিলেন পাকিস্তানের সাবেক কোচ

সেঞ্চুরি করার পরও বাবর আজমকে ভর্ৎসনা করেছিলেন পাকিস্তানের সাবেক কোচ

আসামে সরকারি অফিসে জিনস-চটি নিষিদ্ধ

আসামে সরকারি অফিসে জিনস-চটি নিষিদ্ধ

শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন ৩ পথ

শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে এখন ৩ পথ

আরও পড়ুন

২০ হাজার ফুট উঁচুতে দাবা খেলে বিশ্বরেকর্ড দুই বন্ধুর

২০ হাজার ফুট উঁচুতে দাবা খেলে বিশ্বরেকর্ড দুই বন্ধুর

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১০

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১০

বেকায়দায় নেতানিয়াহু, আইজেনকটকে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার প্রস্তাব

বেকায়দায় নেতানিয়াহু, আইজেনকটকে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার প্রস্তাব

ভারতে পাকিস্তানের নতুন কূটনীতিক মোয়াজ্জেম আলী

ভারতে পাকিস্তানের নতুন কূটনীতিক মোয়াজ্জেম আলী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম