Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। ছবি: সংগৃহীত

Advertisement

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ায় এর প্রতিক্রিয়া জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নাভি পিল্লাই।

শনিবার (১০ অক্টোবর) আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অভূতপূর্ব ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সাবেক বিচারক। খবর জিও টিভির।

অসলোর নোবেল পিস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নুরেমবার্গ থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে পিল্লাই বলেন, ‘আন্তর্জাতিক আদালতগুলোর বিশেষ করে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের অস্তিত্ব নিয়ে বর্তমানে ব্যাপক উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। সেখানে শত শত কর্মী রয়েছেন যারা মনে করছেন যে তারা হুমকির মুখে আছেন।’

দক্ষিণ আফ্রিকার ৮৫ বছর বয়সি এই আইনজীবী বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিচারকরা যেসব আদেশ দিয়েছেন, কেবল তার জের ধরেই একটি দেশ তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এটি অভূতপূর্ব ও অগ্রহণযোগ্য।’

নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার ঘোষণা করে, আইসিসির সাবেক বিচারক পিল্লাই এ বছর মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ দিন ধরে পুরস্কারটি পাওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছেন। কিন্তু এবারও তা না পাওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছেন ট্রাম্প ও তার মিত্র ইসরাইল।

পিল্লাইয়ের নাম বিজয়ী হিসেবে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র আইসিসির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে।

আইসিসিতে দায়িত্ব পালনের পাশাপাশি পিল্লাই ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ছিলেন। এ ছাড়া তিনি জাতিসংঘের ‘স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের (সিওআই)’ নেতৃত্ব দিয়েছিলেন, যা গত বছর গাজায় গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি চিহ্নিত করেছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

এবার জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করার হুমকি ট্রাম্পের

ব্যর্থ মৃত্যুদণ্ড, হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ক্রিস্টা পাইক

ব্যর্থ মৃত্যুদণ্ড, হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ক্রিস্টা পাইক

যুক্তরাষ্ট্রে হারিকেনের আঘাতে নিহত ৪, বিদ্যুৎহীন লাখো মানুষ

যুক্তরাষ্ট্রে হারিকেনের আঘাতে নিহত ৪, বিদ্যুৎহীন লাখো মানুষ

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

আরও পড়ুন

১০ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

১০ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা নিয়ে সতর্ক করল হুথি

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা নিয়ে সতর্ক করল হুথি

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

প্লেগ আতঙ্কে অনলাইনে চিকিৎসা কিট, সতর্ক করলেন চিকিৎসক

প্লেগ আতঙ্কে অনলাইনে চিকিৎসা কিট, সতর্ক করলেন চিকিৎসক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম