Logo
Logo
×

Advertisement

আমদানি-রপ্তানি

যে ৫ কারণে বাংলাদেশের ওপর শুল্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

যে ৫ কারণে বাংলাদেশের ওপর শুল্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

ছবি: এআই দিয়ে তৈরি

Advertisement

বাংলাদেশসহ ১৪টি দেশ ও অর্থনৈতিক অঞ্চলের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা, পণ্য উৎপাদনে কাঠামোগত ভারসাম্যহীনতা এবং এসব দেশের বাণিজ্যনীতির কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। এসব কারণ দেখিয়ে বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান শুল্কের বাইরে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।

বুধবার (২৫ নভেম্বর) ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার (সেকশন ৩০১) আওতায় পরিচালিত তদন্তের ফল প্রকাশ করে ইউএসটিআর। এতে ১৪টি দেশের উৎপাদন খাতের কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত নীতি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক এবং ক্ষতিকর বলে উল্লেখ করা হয়েছে। এ কারণে দেশগুলোর বিরুদ্ধে বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, তাইওয়ান ও ইউরোপীয় ইউনিয়ন।


বাংলাদেশের বিরুদ্ধে যেসব অভিযোগ

বাংলাদেশের বিষয়ে ইউএসটিআরের প্রতিবেদনে পাঁচটি বিষয়কে অযৌক্তিক নীতি ও চর্চা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

১. শিল্প খাত সম্প্রসারণের পরিকল্পনা: বিশেষ করে গুরুত্বপূর্ণ উৎপাদন খাতে শিল্পের সক্ষমতা ধরে রাখা ও সম্প্রসারণের জন্য বাংলাদেশের বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

২. উৎপাদন ও রপ্তানিতে প্রণোদনা: উৎপাদন ও রপ্তানি বাড়াতে বাংলাদেশ বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব উদ্যোগ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করছে।

৩. শ্রমিকদের সুরক্ষায় ঘাটতি: বাংলাদেশের শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছে ইউএসটিআর।

৪. আর্থিক খাতে নিয়ন্ত্রণমূলক নীতি: বাংলাদেশের আর্থিক খাতের কিছু নীতিকে আর্থিক দমনমূলক বা ‘ফিন্যান্সিয়াল রিপ্রেশন’ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

৫. বৈশ্বিক অতিরিক্ত উৎপাদন মোকাবিলায় ব্যর্থতা: বিশ্ববাজারে উৎপাদন সক্ষমতার অতিরিক্ত বিস্তার মোকাবিলায় বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে বাজারভিত্তিক নয়, এমন অর্থনীতি থেকে পণ্য আমদানি এবং সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়টি উল্লেখ করেছে তারা।

ইউএসটিআরের দাবি, বাংলাদেশের এসব নীতি ও চর্চার কারণে যুক্তরাষ্ট্রের উৎপাদক ও রপ্তানিকারকরা বাংলাদেশ এবং তৃতীয় দেশের বাজারে বাণিজ্যিক সুযোগ হারাচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজারভিত্তিক নয়, এমন অর্থনীতির উপকরণের ওপর নির্ভরশীলতা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকিও বাড়াচ্ছে।

বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক ও অ্যাপারেল খাতের ক্ষেত্রে এসব প্রভাব বেশি বলে মনে করছে যুক্তরাষ্ট্র। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, বিপাকে হাজারো ভারতীয়

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, বিপাকে হাজারো ভারতীয়

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক কষছে ট্রাম্প প্রশাসন!

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে ১ হাজার ৯০৮ কোটি টাকার গম

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে ১ হাজার ৯০৮ কোটি টাকার গম

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্প-রুটের

হঠাৎ বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

হঠাৎ বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র

ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র

আরও পড়ুন

যে ৫ কারণে বাংলাদেশের ওপর শুল্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

যে ৫ কারণে বাংলাদেশের ওপর শুল্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

বাংলাদেশি পণ্যে কত শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র?

ইউরোপের বাজার ধরতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

ইউরোপের বাজার ধরতে কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী

রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম