Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী, নেপথ্যে যা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী, নেপথ্যে যা

ইসরাইলি সেনাবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলি সেনাবাহিনীতে গুরুতর জনবল সংকট দেখা দিয়েছে। জ্যেষ্ঠ কর্মকর্তারারসহ শত শত সেনা সদস্য আগাম অবসরের আবেদন করায় এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। 

খবরে বলা হয়, নতুন এই পদত্যাগের ঢেউ এমন এক সময়ে দেখা দিচ্ছে যখন বাধ্যতামূলক সেনা ড্রাফটে এড়ানো, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতির কারণে ইসরাইলি বাহিনী চরম চাপে আছে। 

ইয়েদিয়োথ আহরনোথ পত্রিকা বরাতে বরাতে জানা যায়, সামরিক বাহিনীর কর্মী প্রশাসনের প্রতিনিধিরা নেসেটের সংশ্লিষ্ট কমিটিকে জানিয়েছে যে, প্রায় ৬০০ ক্যারিয়ার সেনা সদস্য ও কর্মকর্তা আগাম ‘অবসর/পদত্যাগ’ করতে চেয়েছেন।’

এদের অনেকেই এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন, যেসব পদে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর সেনাবাহিনী নতুন জনবল সংগ্রহে হিমশিম খাচ্ছে।


এক সামরিক কর্মকর্তা আইনপ্রণেতাদের বলেন, যুদ্ধ চলাকালীন আমরা অনেকের অবসার মুলতবি রেখেছিলাম, কারণ তাদের জায়গায় কাউকে দিতে পারিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে,  প্রায় ৮৫ শতাংশ সেনা লেফটেন্যান্ট কর্নেল বা তার নিচের পদমর্যাদায় অবসর নিয়েছেন, যার ফলে মধ্যপর্যায়ের কমান্ড কাঠামো দুর্বল হয়ে পড়ছে—যা পর্যবেক্ষকদের মতে বড় ধরনের সংকেত।

ইসরাইলি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মী কর্মকর্তা বার ক্যালিফা জানান, অফিসারদের জন্য অতিরিক্ত পেনশন সুবিধা বাতিল করে সুপ্রিম কোর্টের রায় এই সংকটকে আরও তীব্র করেছে এবং বাহিনীর মনোবলে বড় আঘাত দিয়েছে।

তথ্যসূত্র: প্রেস টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

ইসরাইলের রাজনীতিতে আরব নেতা মনসুর আব্বাসের নতুন খেলা

পশ্চিম তীরে মার্কিন সাংবাদিককে পেটাল বসতি স্থাপনকারীরা, ক্ষুদ্ধ যুক্তরাষ্ট্র

পশ্চিম তীরে মার্কিন সাংবাদিককে পেটাল বসতি স্থাপনকারীরা, ক্ষুদ্ধ যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যা বললেন বারাক ওবামা

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যা বললেন বারাক ওবামা

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম