Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠকের পরও ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ ভাবেন মামদানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠকের পরও ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ ভাবেন মামদানি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনো ‘ফ্যাসিস্ট’  মনে করেন দেশটির নিউইয়র্ক শহরের নবনির্বাচিত বামপন্থি  মেয়র জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক হওয়া সত্ত্বেও তিনি এখনো মনে করেন মার্কিন প্রেসিডেন্ট  একজন ‘ফ্যাসিস্ট’।

রোববার (২৩ নভেম্বর) এনবিসি নিউজকে তিনি বলেন, ‘আগে যেমন বলেছি, আজও একই কথা বলছি।’

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। দীর্ঘ কয়েকমাসের পারস্পারিক সমালোচনাকে এড়িয়ে তারা নিউইয়র্কের ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

মামদানিকে নিয়ে সব সময় বিরুপ মন্তব্য করে আসা মার্কিন প্রেসিডেন্টও সেদিন বৈঠকে সাংবাদিকদের সামনে তার পক্ষ নিয়ে কথা বলেন। মামদানি এখনও কি ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন কি না— এ প্রশ্ন করলে  ট্রাম্পই হস্তক্ষেপ করে বলেন, ‘ঠিক আছে, আপনি বলতে পারেন—এটা বলা সহজ। ব্যাখ্যা করার চেয়ে বলা সহজ। আমার আপত্তি নেই।’


বৈঠকের এদকিন পর রোববার (২৩ নভেম্বর) সকালে সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার সময় আমি যে বিষয়টি মূল্যায়ন করেছি তা হলো—আমাদের মতবিরোধ বা এই মুহূর্তে পৌঁছাতে যে রাজনীতি ভূমিকা রেখেছে, সেসব বিষয় আমরা এড়িয়ে যাইনি।’

তিনি আরও বলেন, ‘এই বৈঠকটিকে আমি ফলপ্রসূ বলে মনে করেছি। আমাদের আলোচনায় বারবার ফিরে এসেছে সেই সব ইস্যু, যেগুলো আমাদের নির্বাচনী প্রচারের মূল কথা ছিল—বাসাভাড়া, শিশু যত্নের খরচ, বাজারের দাম, ইউটিলিটির খরচ।’

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের জন্য ফেডারেল সহায়তা বন্ধ করা এবং ন্যাশনাল গার্ড মোতায়েনের হুমকি দেওয়ার পরও ট্রাম্প হোয়াইট হাউসে মামদানির ঐতিহাসিক বিজয়কে প্রশংসা করে বলেন, তিনি ‘দারুণ কাজ’ করতে পারবেন।

ট্রাম্প বলেন, ‘আমরা তাকে সাহায্য করব যাতে সবার স্বপ্ন পূর্ণ হয়—একটি শক্তিশালী ও নিরাপদ নিউইয়র্ক গড়ে তোলার স্বপ্ন।’

তথ্যসূত্র: জিও নিউজ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

সুসিকে সরিয়ে কট্টর অভিবাসবিরোধী মিলারকে চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

সুসিকে সরিয়ে কট্টর অভিবাসবিরোধী মিলারকে চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

আরও পড়ুন

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম