Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪০ এএম

মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন, তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলার পরিকল্পনা করছেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। 

অ্যক্সিওসকে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছেন যে তিনি মাদুরোর সঙ্গে সরাসরি কথা বলতে চান।

ট্রাম্পের এই সিদ্ধান্ত ভেনেজুয়েলাকে ঘিরে তার ‘গানবোট কূটনীতি’র একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা বা স্থলভিত্তিক সরাসরি সামরিক পদক্ষেপ আপাতত আসন্ন নয়।


আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, ‘এ মুহূর্তে তাকে (মাদুরো) গুলি করা বা ধরে আনার কোনো পরিকল্পনা নেই। কখনোই হবে না— তা বলা যায় না, তবে এখন এটাই পরিকল্পনা নয়।’

কারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে পরিচিত সামরিক অভিযানে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে এখন পর্যন্ত ২১ টি পৃথক হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৮৩ জন নিহত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম