Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল নিয়ে যা জানা গেল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৩৭ এএম

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল নিয়ে যা জানা গেল

Advertisement

আসছে ডিসেম্বর থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান এ তথ্য জানিয়েছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) অনুষ্ঠানে বাংলাদেশি দূত বলেছেন, দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়া হয়েছে। এলসিসিআই এবং বাংলাদেশ অনারারি কনস্যুলেটের যৌথ সুপারিশে ভিসা দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, এ সংগঠনের সদস্যদের তিন থেকে চারদিনের মধ্যে ভিসা দেওয়া হবে। এরমাধ্যমে দুই দেশের মধ্যে ভ্রমণ দ্রুত ও সহজ করা হবে।

বাণিজ্যিক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে। অপরদিকে বাংলাদেশ পাকিস্তানে সতেজ আনারস রপ্তানি করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাকের অপার সম্ভাবনার কথাও উল্লেখ করেন হাইকমিশনার ইকবাল হোসেন খান।


এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি কার্গো পরিবহণ সেবা চালু করা হবে বলেও জানান তিনি। গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে কার্গো পরিবহন শুরু হয়। চাহিদা বাড়ায় এখন সরাসরি কার্গো পরিবহণের কথা আসছে।

বাণিজ্যের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও দুই দেশকে সহযোগিতামূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হাইকমিশনার বলেন, পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন শিগগিরই বাংলাদেশে একটি দল পাঠাবে। যেখানে ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবে। তাদের লক্ষ্য থাকবে বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

নেপালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নেপালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বাংলাদেশের তিন অঞ্চল ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার

বাংলাদেশের তিন অঞ্চল ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

আন্তর্জাতিক বিমান সংস্থায় চাকরি

আন্তর্জাতিক বিমান সংস্থায় চাকরি

আরও পড়ুন

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

আইজেনকটের সামনে ৫ পথ, ভুলের অপেক্ষায় নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম