Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন স্বরাষ্ট্র সচিবের পার্স চুরি, বহিষ্কারের মুখে দায় স্বীকারকারী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১০:১০ এএম

মার্কিন স্বরাষ্ট্র সচিবের পার্স চুরি, বহিষ্কারের মুখে দায় স্বীকারকারী

মারিও বুস্তামান্তে লেইভা (৫০)। ছবি: যুগান্তর

Advertisement

ওয়াশিংটন ডিসির একটি রেস্টুরেন্টে স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোমের পার্স চুরির ঘটনায় যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে পড়েছেন বৈশ্বিক অপরাধ রেকর্ডধারী এক চিলীয় নাগরিক।

মারিও বুস্তামান্তে লেইভা (৫০) নামের ওই ব্যক্তি এর আগে যুক্তরাজ্য ও নিজ দেশ চিলিতেও চুরির দায়ে দণ্ডিত হয়েছিলেন। তিনি স্বীকার করেছেন যে, তিনি ক্রিস্টি নোমের গুচি ব্যাগ চুরি করেছিলেন যার ভেতরে ছিল তার আইডি, পাসপোর্ট, ব্যাজ এবং ৩ হাজার ডলার। তিনি পরিবারের সঙ্গে ডিনার করছিলেন- এমন সময় ঘটনাটি ঘটে।

ওয়াশিংটন পোস্ট জানায়, লেইভা স্বাক্ষরিত প্লিয়া অ্যাগ্রিমেন্টে স্বীকার করেন যে, তিনি এপ্রিল মাসে ওয়াশিংটন ডিসিতে তিনজনের কাছ থেকে চুরি করেছিলেন। এদের মধ্যে নোম ছাড়াও ছিলেন স্পেনের এক নারী এবং ম্যাসাচুসেটসের আরেক নারী।

গত সপ্তাহে তিনি তিনটি ওয়্যার ফ্রডের অভিযোগ এবং প্রথম শ্রেণির চুরির অভিযোগে দোষ স্বীকার করেন। প্লিয়া অ্যাগ্রিমেন্টে উল্লেখ আছে যে, এই মামলায় কারাদণ্ড শেষ হলে তিনি যুক্তরাষ্ট্র থেকে ‘বহিষ্কারের উপযোগী’ হবেন। 

নিউ ইয়র্ক পোস্ট জানায়,গত এপ্রিলে গ্রেফতারের পর থেকেই লেইভা হেফাজতে আছেন এবং তাকে আগামী মার্চে সাজা দেওয়া হবে।

এর আগে ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেন,পেশাদার অপরাধী এই ব্যক্তি, যে কিনা বহু বছর ধরে অবৈধভাবে আমাদের দেশে বসবাস করছে। দুর্ভাগ্যজনকভাবে এ দেশের বহু পরিবারই অপরাধের শিকার হয়েছে। এ কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন কাজ করছেন আমেরিকাকে নিরাপদ রাখতে এবং এসব অপরাধী বিদেশিকে আমাদের রাস্তাঘাট থেকে সরিয়ে দিতে। 

কর্তৃপক্ষ জানায়,লেইভা ক্রিস্টি নোমের চুরি যাওয়া ক্রেডিট কার্ড জর্জটাউনের একটি ইতালীয় রেস্টুরেন্টে ব্যবহার করেন। 

অভিযোগপত্রে বলা হয়েছে,তিনি মধ্যরাত পর্যন্ত পানাহার করেন এবং পরে রেস্টুরেন্টের বাইরের একটি টেবিলে সাত ঘণ্টা ধরে ঘুমিয়ে থাকেন। 

তার অপরাধের ইতিহাস অনুযায়ী-১৯৯৫ সালে চিলিতে ডাকাতির জন্য তিন বছরের জেল এবং লন্ডনে অন্তত সাতটি চুরির মামলায় দণ্ড। যার মধ্যে ২০১৩ সালে ১৩ সপ্তাহের কারাদণ্ডও রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম