Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

২৪ বছর পর নতুন প্রধানমন্ত্রী পেল সেন্ট ভিনসেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:২০ পিএম

২৪ বছর পর নতুন প্রধানমন্ত্রী পেল সেন্ট ভিনসেন্ট

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বামপন্থি নেতা রাফ গনসালভেসের সরকারকে পরাজিত করে ক্ষমতায় এসেছেন গডউইন ফ্রাইডে। ছবি: সংগৃহীত

Advertisement

ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিন্সে ২৪ বছরের দীর্ঘ রাজনৈতিক আধিপত্য শেষ হয়ে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বামপন্থি নেতা রাফ গনসালভেসের সরকারকে পরাজিত করে ক্ষমতায় এসেছেন গডউইন ফ্রাইডে। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৯ নভেম্বর) তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্র গনসালভেস ২০০১ সাল থেকে ক্ষমতায় ছিলেন। তবে তার দল ইউনিটি লেবার পার্টি এবার ১৫টি আসনের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে।

অন্যদিকে, গডউইনের নিউ ডেমোক্রেটিক পার্টি বাকি ১৪টি আসনে জয়লাভ করে পর্যটন-নির্ভর এই ছোট দ্বীপরাষ্ট্রে (জনসংখ্যা প্রায় ১ লাখ) ব্যাপক বিজয় নিশ্চিত করেছে।

ইতিহাসবিদ হিসেবে পরিচিত ৬৬ বছর বয়সি গডউইন নির্বাচনের সময় নতুন মায়েদের আর্থিক সহায়তা, চাকরিচ্যুতদের জন্য কর্মসংস্থান এবং ছোট ব্যবসার জন্য সমর্থনসহ জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে জনগণের মন জয় করেন। 

ক্ষমতা গ্রহণের পর গডউইন বলেন, ‘আমি জানি আমরা একটি দরিদ্র দেশ, কিন্তু আমাদের যা আছে, তা দিয়ে আমরা আরও অনেক কিছু করতে পারি।’   

তিনি সবাইকে সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

এ নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ছে। যুক্তরাষ্ট্র মাদক চোরাচালান রোধের অজুহাতে এই অঞ্চলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। তবে ভেনেজুয়েলা অভিযোগ করেছে, ওয়াশিংটন মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে চাচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী গনসালভেস আঞ্চলিক সংস্থাগুলোতে নিয়মিতভাবে মাদুরোকে সমর্থন করতেন। ২০২৩ সালে মাদুরো এবং গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলির মধ্যে বিরোধপূর্ণ এসকুইবো অঞ্চল নিয়ে উত্তেজনা চলাকালীন তিনি একটি শীর্ষ সম্মেলনের আয়োজনও করেছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাইতিতে রাতভর সন্ত্রাসী হামলা, নিহত ৪৭

হাইতিতে রাতভর সন্ত্রাসী হামলা, নিহত ৪৭

প্রতিকূলতার মাঝেও দ্বীপরাষ্ট্র হাইতির মুসলিমদের অনন্য পথচলা

প্রতিকূলতার মাঝেও দ্বীপরাষ্ট্র হাইতির মুসলিমদের অনন্য পথচলা

ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১২৬

ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১২৬

ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার ষষ্ঠ ট্যাংকার জব্দ করল মার্কিন বাহিনী

ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার ষষ্ঠ ট্যাংকার জব্দ করল মার্কিন বাহিনী

ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন আগ্রাসনের নিন্দা রাশিয়ার

ক্যারিবীয় অঞ্চলে মার্কিন আগ্রাসনের নিন্দা রাশিয়ার

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ৫ হিজাবি নারীর জয়

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে আরও কঠিন এক পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

ইসরাইলে কি তবে নেতানিয়াহু অধ্যায়ের অবসান?

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম