Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেন–রাশিয়া সংকট সমাধানে যে ইঙ্গিত দিলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পিএম

ইউক্রেন–রাশিয়া সংকট সমাধানে যে ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

Advertisement

ইউক্রেন সংকটের সমাধানে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এর অংশ হিসাবে গত ২৩ নভেম্বর জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রাথমিক যে পরিকল্পনা ছিল, তা মস্কো ও কিয়েভ—উভয়ের অবস্থান বিবেচনায় পুনর্বিবেচনা করা হয়েছে। 

তিনি আরও বলেন, আলোচ্য বিষয়ের সংখ্যা কমিয়ে ২২ দফায় আনা হয়েছে এবং এখন শুধু কয়েকটি ইস্যুই বিতর্কিত অবস্থায় রয়েছে। 

এর ধারাবাহিকতায় ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা ফ্লোরিডায় আবার বৈঠকে বসেন। সেখানে ইউক্রেনের যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা, ইউক্রেনে নির্বাচন আয়োজনের পরিস্থিতি এবং ভূখণ্ডসংক্রান্ত জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  

অন্যদিকে ২ ডিসেম্বর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রেসিডেন্সিয়াল এনভয় স্টিভ উইটকফ এবং ব্যবসায়ী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে দীর্ঘ বৈঠকে অংশ নেন। প্রায় পাঁচ ঘণ্টার এই আলোচনায় ইউক্রেন ইস্যু এবং যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার চারটি নথির মূল প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয় বলে জানান ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ।

এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনা জানান, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব এবং সমঝোতা আলোচনায় দেশটির প্রতিনিধিদলের প্রধান রুস্তেম উমেরভ আগামী ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন প্রেসিডেন্সিয়াল এনভয় স্টিভ উইটকফের সঙ্গে আরেক দফা বৈঠকে অংশ নেবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

৯ নভেম্বরের অমাবস্যায় পুরো ইরানকে ধ্বংস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

৯ নভেম্বরের অমাবস্যায় পুরো ইরানকে ধ্বংস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

আরও পড়ুন

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম