Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ পিএম

ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প

Advertisement

বিষয়টা অনুমিতই ছিল। একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছিল, বিষয়টাই ঘটতে যাচ্ছে, শেষমেশ তাই ঘটল। ডোনাল্ড ট্রাম্পের হাতেই উঠল ফিফা শান্তি পুরস্কার। 

ফিফা আগেই জানিয়েছিল, ফুটবল শান্তির প্রতীক এবং যারা মানুষের মধ্যে ঐক্য ও শান্তি আনতে কাজ করেন, তাদের স্বীকৃতি দেওয়াই এর উদ্দেশ্য। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব যখন অস্থির, তখন যারা মানুষকে কাছাকাছি আনছেন, তাদের সম্মান জানানো জরুরি।’

আজ ফিফা জানিয়েছে, শেষ এক বছরে বিশ্ব শান্তি স্থাপনে বড় অবদান রেখেছেন ট্রাম্প। বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ড, রুয়ান্ডা-ডিআর কঙ্গো, কম্বোডিয়া-থাইল্যান্ড, কসভো-সার্বিয়া, ভারত-পাকিস্তান, মিসর-ইথিওপিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, ইসরাইল-হামাসের মধ্যেও শান্তি স্থাপনে অবদান রাখার জন্য, সঙ্গে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা চালিয়ে যাওয়ার কারণে তাকে এই পুরস্কার দেওয়া হয়। 

ইনফান্তিনো আগে বলেছেন, ইসরায়েল–গাজা যুদ্ধবিরতির পর তিনি মনে করেন ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো কাজ করেছেন। যদিও নিউ ইয়র্ক টাইমস বলেছে, ট্রাম্প আটটি যুদ্ধ শেষ করার দাবি করলেও অনেক ক্ষেত্রেই তার ভূমিকা নিয়ে বিতর্ক আছে।

ফিফা এই পুরস্কারের জন্য কাউকে কীভাবে মনোনীত করা হবে, কীভাবে বিচার হবে—এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ নিয়ে ফিফাকে চিঠি দিলেও কোনো জবাব পায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

সুসিকে সরিয়ে কট্টর অভিবাসবিরোধী মিলারকে চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

সুসিকে সরিয়ে কট্টর অভিবাসবিরোধী মিলারকে চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

নির্বাচনে ভরাডুবি, নেতানিয়াহুর চাপ—এখন কী করবেন ট্রাম্প?

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

আরও পড়ুন

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম