Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রুশ নাগরিকদের জন্য ৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালু করছে ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

রুশ নাগরিকদের জন্য ৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালু করছে ভারত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

Advertisement

শিগগিরিই রুশ নাগরিকদের জন্য ৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালু করছে ভারত। শুক্রবার (৫ ডিসেম্বর)  নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শনিবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

সংবাদ সম্মেলনে ভারত ও রাশিয়ার সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, ‘দুই দেশের নাগরিকদের মধ্যে সংযোগ সবসময়ই দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় রাশিয়ার নাগরিকদের জন্য ভারত ৩০ দিনের ফ্রি ই-পর্যটক ভিসা এবং ৩০ দিনের গ্রুপ পর্যটক ভিসা চালু করবে।’

তিনি বলেন, ‘সম্প্রতি রাশিয়ায় দুটি নতুন ভারতীয় কনস্যুলেট খোলা হয়েছে। এটি দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে, পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, 'এই কনস্যুলেটগুলো আমাদের কূটনৈতিক উপস্থিতি বাড়াবে। একই সঙ্গে বাণিজ্য, পর্যটন, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক আরও বাড়ানোর জন্য উদ্বুদ্ধ করবে।


ভারতের এ প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগ কেবল দুই দেশের জনগণকে সংযুক্ত করবে না, বরং উভয় দেশের জন্য নতুন শক্তি ও নতুন সুযোগ সৃষ্টি করবে। আমরা যৌথভাবে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণেও কাজ করব। দুই দেশের ছাত্র, গবেষক ও ক্রীড়াবিদদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ও বাড়ানো হবে।

সংবাদ সম্মেলনে মোদি বলেন, 'আমার পূর্ণ বিশ্বাস আগামী সময়ে, আমাদের বন্ধুত্ব বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেবে, এই পারস্পরিক আস্থা ভবিষ্যৎ সমৃদ্ধ করবে।'

এ সময় গত অক্টোবরে ভারত থেকে নিয়ে যাওয়া বুদ্ধের অবশিষ্টাংশের প্রদর্শনী রাশিয়ার কালমাইকিয়াতে অসাধারণ সাড়া ফেলেছে বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, হাজার হাজার ভক্ত মঠে অবশিষ্টাংশের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

কৃষিজমির আগুন, আতশবাজি— দূষণে নাজেহাল দিল্লি

কৃষিজমির আগুন, আতশবাজি— দূষণে নাজেহাল দিল্লি

হরমুজে কেন ছাড় পাচ্ছে ৪ দেশ, জানাল ইরান

হরমুজে কেন ছাড় পাচ্ছে ৪ দেশ, জানাল ইরান

পোষা কুকুর নিয়ে বিরোধ: প্রতিবেশীকে ১৫ রাউন্ড গুলি

পোষা কুকুর নিয়ে বিরোধ: প্রতিবেশীকে ১৫ রাউন্ড গুলি

ঘুমিয়েই প্রায় ১৩ লাখ টাকা জিতলেন এই নারী

ঘুমিয়েই প্রায় ১৩ লাখ টাকা জিতলেন এই নারী

১২ বছরে গণতন্ত্রের ব্যাপক ক্ষতি, মোদি সরকারকে সোনিয়ার তোপ

১২ বছরে গণতন্ত্রের ব্যাপক ক্ষতি, মোদি সরকারকে সোনিয়ার তোপ

আরও পড়ুন

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম