Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি

দোকানটিতে ক্রেতারা মাসিক পয়েন্ট-ভিত্তিক ভাতা ব্যবহার করে অ্যালকোহল কিনতে পারেন। সংগৃহীত ছবি

Advertisement

উচ্চ আয়ের অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব।  শুধু আয়ের প্রমাণপত্র দেখিয়ে রিয়াদের একমাত্র মদের দোকানে প্রবেশ করতে পারবেন বিদেশিরা।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মাসিক আয় ৫০ হাজার রিয়াল (১৩ হাজার ৩০০ ডলার) বা তারও বেশি এমন অমুসলিম বিদেশি বাসিন্দারা সৌদি আরবে অ্যালকোহল কিনতে পারবেন।

গত বছর এই দোকানটি প্রথমে বিদেশি কূটনীতিকদের জন্য খোলা হয়েছিল। সম্প্রতি 'প্রিমিয়াম রেসিডেন্সি' থাকা অমুসলিমদের জন্যও এর প্রবেশাধিকার বাড়ানো হয়েছে।

এই পরিবর্তন নিয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এছাড়া এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানায় ব্লুমবার্গ।

সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা ব্লুমবার্গকে জানান, দোকানটিতে ক্রেতারা মাসিক পয়েন্ট-ভিত্তিক ভাতা ব্যবহার করে অ্যালকোহল কিনতে পারেন। 


আগের এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছিল, সৌদির আরও দুই শহরে নতুন মদের দোকান নির্মাণের কাজ চলছে।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষের এই মদ বিক্রির অনুমতি দেওয়ার পেছনে অনেক ধরনের প্রণোদনা রয়েছে।

দেশটির বর্তমান সামাজিক জীবনধারা উচ্চশিক্ষিত বিদেশিদের কাজে আকৃষ্ট করতে প্রিন্স সালমানের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে।

সেই সঙ্গে ২০৩৪ সালে সৌদি আরব আয়োজন করতে যাচ্ছে পুরুষদের ফুটবল বিশ্বকাপ। বহু বিদেশি দর্শকও সেখানে গিয়ে মদ কেনার সুযোগ প্রত্যাশা করেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।]

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আকাশসীমায় ফের বড় ধরণের ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদির

আকাশসীমায় ফের বড় ধরণের ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদির

রিয়াদকে লক্ষ্য করে ড্রোন হামলা

রিয়াদকে লক্ষ্য করে ড্রোন হামলা

সরকারি কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

সরকারি কর্মীদের সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা

সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা

মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল হুথি

মক্কায় ড্রোন ধ্বংসের দাবি সৌদির, ‘নির্লজ্জ মিথ্যাচার’ বলল হুথি

আরও পড়ুন

ছোট ভাই ভেবে মাফ করে দেবেন, দিলজিতকে সিজিপি নেতা অভিজিৎ

ছোট ভাই ভেবে মাফ করে দেবেন, দিলজিতকে সিজিপি নেতা অভিজিৎ

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম