Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতের ওপর এবার ৫০ শতাংশ শুল্ক চাপাল মেক্সিকো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম

ভারতের ওপর এবার ৫০ শতাংশ শুল্ক চাপাল মেক্সিকো

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের পর এবার ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে মেক্সিকো। বুধবার (১০ ডিসেম্বর) মেস্কিকোর সেনেটে ভারত থেকে আমদানি করা বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে।

গণমাধ্যমের তথ্যানুসারে, ভারত ছাড়াও চীনসহ আরও কয়েকটি এশীয় দেশের ওপর এই শুল্ক বসতে যাচ্ছে মেক্সিকো। পর্যবেক্ষক মহলের মতে, এই নীতির পিছনে রয়েছে যুক্তরাষ্ট্রকে খুশি করার চেষ্টা।

আগামী ১ জানুয়ারি থেকেই অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক বসছে গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, বস্ত্র, প্লাস্টিক ও ইস্পাতে। যে দেশগুলোর সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি নেই সেসব দেশের ওপর এই শুল্ক বসবে। ফলে এর প্রভাব পড়বে ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার ওপর।


আগামী বছর থেকে মেক্সিকো বিপুল পরিমাণ অতিরিক্ত বাণিজ্য শুল্ক আদায় করার লক্ষ্য নিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, ক্লদিয়ার এই নীতি আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনা ট্রাম্পকে খুশি করার জন্যই। ট্রাম্প যাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করেন, তার জন্যই এই নীতি নিয়েছেন তিনি। মেক্সিকো যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার।

এ বছরের গোড়ার দিকেই মেক্সিকো চীনের ওপর অতিরিক্ত কর চাপিয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প মেক্সিকো সরকারকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়ে চলেছেন।

অন্যদিকে, অন্য একটি রাসায়নিকে ২৫ শতাংশ কর চাপিয়েছেন। এ সপ্তাহের শুরুতে ট্রাম্প ফের আরও ৫ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছেন।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

কৃষিজমির আগুন, আতশবাজি— দূষণে নাজেহাল দিল্লি

কৃষিজমির আগুন, আতশবাজি— দূষণে নাজেহাল দিল্লি

হরমুজে কেন ছাড় পাচ্ছে ৪ দেশ, জানাল ইরান

হরমুজে কেন ছাড় পাচ্ছে ৪ দেশ, জানাল ইরান

পোষা কুকুর নিয়ে বিরোধ: প্রতিবেশীকে ১৫ রাউন্ড গুলি

পোষা কুকুর নিয়ে বিরোধ: প্রতিবেশীকে ১৫ রাউন্ড গুলি

ঘুমিয়েই প্রায় ১৩ লাখ টাকা জিতলেন এই নারী

ঘুমিয়েই প্রায় ১৩ লাখ টাকা জিতলেন এই নারী

ভোট চুরির পর এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগ রাহুল গান্ধীর

ভোট চুরির পর এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগ রাহুল গান্ধীর

আরও পড়ুন

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম